ইলিশ রক্ষায় ড্রোন দিয়ে কাজ করবে বিমান বাহিনী- মৎস্য উপদেষ্টা

মির্জাপুর প্রতিনিধি: ইলিশ রক্ষায় পুলিশ-নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বুধবার, ১ অক্টোবর বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।   উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, প্রতি বছরের মত এ বছরও মা ইলিশ […]

Continue Reading

টাঙ্গাইলে পানি উন্নয়ন বোর্ডের গাফলতি: হুমকিতে শত হেক্টর জমি, ঘরবাড়ি!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পানি উন্নয়ন বোর্ডের গাফলতিতে যমুনা ও ধলেশ্বরী নদীর তীরের শত শত হেক্টর ফসলি জমি ও ঘরবাড়ি হুমকির মুখে রয়েছে।   এলাকাবাসীর অভিযোগ, জিওব্যাগ ফেলার প্রায় ৩০০ মিটার দূর থেকে বাল্কহেডের মাধ্যমে বালু তোলার কারনে এসব জমি হুমকির মুখে পরেছে। পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেও কোন সুরাহা পায়নি স্থানীয়রা। […]

Continue Reading

ধনবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে তৎপর প্রশাসন

হাফিজুর রহমান,ধনবাড়ী প্রতিনিধি: মহাষষ্ঠীর মধ্য দিয়ে ধনবাড়ী উপজেলায় ৩৫টি মন্দিরে শুরু হয়েছে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। কাঁসর, ঘন্টা, শঙ্খ আর উলুধ্বনিতে ভোর থেকেই মন্দিরগুলোতে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ইতিমধ্যেই ধনবাড়ী উপজেলা প্রশাসন বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশন করেছেন।   শনিবার, ২৭ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের এই উৎসব শেষ হবে আগামী বৃহস্পতিবার, ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের […]

Continue Reading

অতি শিগগির ভিসা জটিলতার শিগগির সমাধান- প্রণয় কুমার ভার্মা

মির্জাপুর প্রতিনিধি: বিদ্যমান ভিসা জটিলতা অতি শিগগির সমাধান হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।   এ সময় তিনি বলেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও […]

Continue Reading

টাঙ্গাইলে পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ: ১৪ হাজার গ্রাহকের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। এই দুর্ঘটনায় দুই উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া মির্জাপুর শিল্প অঞ্চলের ৩৫টি প্রতিষ্ঠানেও বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ ৷   রবিবার, ২৭ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, টাঙ্গাইল সদর, নাগরপুর […]

Continue Reading

সখীপুরে স্ত্রীর দাবিতে আসা তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন: প্রেমিকসহ গ্রেপ্তার

সখীপুর প্রতিনিধি: সখীপুরে স্ত্রীর দাবি নিয়ে আসা উপজেলার হতেয়া রাজাবাড়ী ইউনিয়নের বাজাইল এলাকার এক তরুণীকে (২৭) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তারকৃতরা হলেন- তরুণীর প্রেমিক আব্দুর রশিদ (২৪), রশিদের বাবা আব্বাস উদ্দিন (৫৫) ও মা চন্দ্রা বেগম (৪৭)।‌ এর আগে মারধরের […]

Continue Reading

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারকে শিক্ষার্থীদের দাবির মুখে অব্যাহতি

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার তৌহিদুল ইসলামকে শিক্ষার্থীদের দাবির মুখে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক সাজ্জাদ ওয়াহিদকে সাময়িকভাবে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে।   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. মতিউর রহমান। নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. […]

Continue Reading

সখীপুরে স্ত্রী দাবি করায় তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে স্ত্রীর দাবি নিয়ে আসা এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে পরিবারের লোকজন ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল এলাকায় ঘটনাটি ঘটে।   স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী এই তরুণীর সঙ্গে উপজেলার বাজাইল গ্রামের আব্বাসের ছেলে রশিদের সঙ্গে প্রেমের […]

Continue Reading

ধনবাড়ীতে স্বর্ণের দোকানে দুুঃসাহসিক চুরি

ধনবাড়ী প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে নিউ মর্ডান জুয়েলারি নামের স্বর্ণের দোকানে দুুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা দোকানে ঢুকে বিশ ভরির মতো অলংকার লুটে নিয়েছে। বুধবার, ২৪ সেপ্টেম্বর ভোর রাতে ধনবাড়ী পৌর শহরের কলেজ রোডস্থ জিগাতলায় এমন ঘটনা ঘটেছে।   জুয়েলারির মালিক রঞ্জিত কর্মকার জানান, রাত আনুমানিক চারটার দিকে দুর্বৃত্তরা সাটার কেটে দোকানে ঢুকে শো-কেস ভেঙ্গে তাতে […]

Continue Reading

মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে বের করে দিয়ে অফিসে তালা

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানে বিরোধিতাকারী শিক্ষক-কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের দাবিসহ দুই দফা দাবিতে রেজিস্ট্রার অফিসে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় বুধবার সকালের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘মাকসু’ গঠনের রোডম্যাপ ঘোষণা করতেও সময়সীমা বেঁধে দেওয়া হয়।   মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর দুপুরে রেজিস্ট্রার তৌহিদুল ইসলামকে বের করে দিয়ে রেজিস্ট্রার অফিসে […]

Continue Reading