মাইলস্টোন ট্র্যাজেডিতে টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে বিএনপি নেতাকর্মীরা

মির্জাপুর প্রতিনিধি: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে বিএনপির নেতাকর্মীরা সমবেদনা জানিয়েছেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রোববার, ২৭ জুলাই সকালে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।   জানা যায়, সকা০.লে মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানবীর আহমেদ ও সখীপুর উপজেলায় […]

Continue Reading

টাঙ্গাইলে ভুল ট্রেনে উঠে এসে রেলস্টেশনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার যুবতী

নিজস্ব প্রতিবেদক: এবার ভুল ট্রেনে উঠে টাঙ্গাইলে এক যুবতী (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার মাঝরাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ঐ নারী শনিবার, ২৬ জুলাই দুপুরে ধর্ষণের ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করে।   এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর […]

Continue Reading

মির্জাপুরে টনসিলের অস্ত্রোপচারে প্রাণ গেলো শিশুর, পলাতক চিকিৎসক-নার্স

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরের একটি বেসরকারি ক্লিনিকে টনসিলের অস্ত্রোপচারের পর এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার, ২৫ জুলাই বিকেলে মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষ পলাতক রয়েছেন। নিহত শিশু তাসরিফা আক্তার (৯) দেলদুয়ার উপজেলার পাচুটিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে।   শিশুর বাবা পারভেজ মিয়া বলেন, শুক্রবার সকালে স্ত্রী […]

Continue Reading

সখীপুরে অনুপস্থিত থেকেও শিক্ষক দম্পতি নিয়মিত বেতন তুলছেন

সখীপুর প্রতিনিধি: দীর্ঘ নয় মাস ধরে এক শিক্ষক দম্পতি স্কুলে না গিয়েও নিয়মিত বেতন-ভাতা তুলছেন। সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের সুরীর চালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলেন প্রধান শিক্ষক কফিল উদ্দিন ও তার স্ত্রী একই বিদ্যালয়ের শিক্ষক হাজেরা খাতুন। কোনো ছুটি ছাড়াই তারা মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।   জানা যায়, […]

Continue Reading

টাঙ্গাইল-২ আসনে শাকিল উজ্জামান গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলেন

ভূঞাপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। এর মধ্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে দলটির মনোনয়ন পেয়েছেন।   বৃহস্পতিবার, ২৪ জুলাই বিকেলে ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ […]

Continue Reading

কালিহাতীতে নার্সিং ইনস্টিটিউটে পুষ্টি উপাদান বিষয়ক মেলা অনুষ্ঠিত

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে নার্সিং ইনস্টিটিউটে ১০ম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে পুষ্টি উপাদান বিষয়ক একটি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২৪ জুলাই বিকাল ৩টায় কালিহাতী নার্সিং ইনস্টিটিউটে এ মেলা অনুষ্ঠিত হয়।   মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন পুষ্টিকর খাবার প্রস্তুত ও উপস্থাপনের মাধ্যমে পুষ্টির গুরুত্ব তুলে ধরেন। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডা. মিজানুর রহমান, নির্বাহী পরিচালক আব্দুল […]

Continue Reading

টাঙ্গাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থী অন্তর্ভূক্তি দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভূক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই, বৃহস্পতিবার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী টাঙ্গাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানববন্ধনে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষকবৃন্দরা অংশ নেন।   এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল কিন্ডারগার্টেন […]

Continue Reading

মধুপুরের গড় অঞ্চলে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে

মধুপুর প্রতিনিধি: মধুপুরের গড় এলাকায় চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। হঠাৎ প্রচণ্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এই ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সঙ্গে সঙ্গে কাঁঠালের দাম ওঠানামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তবে দাম নাগালের মধ্যে থাকায় খুশি স্থানীয় ভোক্তারা।   উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, চলতি মৌসুমে […]

Continue Reading

ঘাটাইলে গুড নেইবারস বাংলাদেশ আয়োজনে স্পেশাল হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধি: আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে স্পেশাল হেলথ ক্যাম্পেইন, সেবাগ্রহীতাদের মাঝে ওষুধ, পুষ্টিকর খাদ্য ও হাইজিন পণ্য বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে সুবিধাভোগী ও এলাকার জনসাধারণের মাঝে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।   বৃহস্পতিবার, ২৪ জুলাই বেলা ১১টার গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ ক্যাম্পইন অনুষ্ঠিত […]

Continue Reading

টাঙ্গাইলে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৩ জুলাই সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ) এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।   মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ)-এর প্রোগ্রামার জেবা আফরোজা, টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক […]

Continue Reading