টাঙ্গাইলে পেট্রোল পাম্পে ওজনে কম-দাম বেশি রাখায় জরিমানা

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়া ও নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার, ১ নভেম্বর রাতে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান।   অভিযানে উপজেলার মেসার্স ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা ও যমুনা ফিলিং স্টেশনকে […]

Continue Reading

ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঘাটাইল প্রতিনিধি : ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘাটাইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার, ১ নভেম্বর সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলার নানা এলাকায় সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহনে একটি […]

Continue Reading

টাঙ্গাইলে সৌদি রিয়ালের প্রলোভনে ৩ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

নিজস্ব প্রতিবেদক : সৌদি রিয়ালের প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হয়েছেন ভূঞাপুর উপজেলার ব্যবসায়ী মো. বিদ্যুৎ সরকার। প্রতারক চক্রের ফাঁদে পড়ে তিনি হারিয়েছেন তিন লাখ টাকা। ঘটনার পর তিনি হতবাক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় তিনি টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।   বুধবার, ২৯ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে টাঙ্গাইল পৌর শহরের ল্যাবজোন […]

Continue Reading

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, কেউ থামিয়ে রাখতে পারবে না- সাইদ সোহরাব

মির্জাপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ থামিয়ে রাখতে পারবে না, ইনশাল্লাহ। দেশের শতভাগ মানুষ নির্বাচন চায়। দেশ একটা জায়গায় থেমে আছে। সবাই দমবন্ধ অবস্থায় রয়েছেন। […]

Continue Reading

দেলদুয়ারে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ: ১৪৪ ধারা জারি

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলায় একই স্থানে একই দিনে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যুথী। উপজেলা প্রশাসনের স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, ১ নভেম্বর (শনিবার) দেলদুয়ার স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের জন্য কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও টাঙ্গাইল জেলার […]

Continue Reading

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরহাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের সাথে শহর বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ৩১ অক্টোবর সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে শহর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট ফরহাদ ইকবাল।   টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমের […]

Continue Reading

ঘাটাইলের বিলঝিলে এখনো দেখা মিলছে বিলুপ্তপ্রায় জলচর কালিম!

ঘাটাইল প্রতিনিধি : দেশের বহু স্থানে বিল-ঝিল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় জলজ কালিমের সংখ্যা কমে গেলেও ঘাটাইল ও পার্শ্ববর্তী বিলেঝিলে তাদের দেখা মিলছে। দেশীয় জলচর পাখি কালিম—গাঢ় নীল, ইষৎ কালো, কড়া লাল আর হালকা সাদার মনোহর দ্যুতি ছড়িয়ে বিল-ঝিলে ঘুরে বেড়ায়। স্বভাবে ধীরস্থির হওয়ায় শিকারির হাতে এরা সহজেই প্রাণ হারায়।   জানা যায়, কালিমের […]

Continue Reading

সংসদ নির্বাচন ছাড়া এ মুহূর্তে আর কোনো এজেন্ডা নেই- অ্যাডভোকেট আযম খান

বাসাইল প্রতিনিধি : বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশের অর্থনীতি, সমাজনীতি, গণতন্ত্র, বিনিয়োগ ও সার্বিক উন্নয়নের জন্য সংসদ নির্বাচন। সামনে একটাই এজেন্ডা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। এছাড়া আর কোনো এজেন্ডা নেই।   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব […]

Continue Reading

টাঙ্গাইলে ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি লাবুকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম মোস্তফা লাবুকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।   বুধবার, ২৯ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফেরার পথে শহরের ভিক্টোরিয়া রোডে আক্রান্ত হন তিনি। জানা গেছে, বুধবার সন্ধ্যায় শহীদ মিনারে সদ্য প্রয়াত জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের শোকসভায় […]

Continue Reading

মির্জাপুরে জুতা পায়ে শহীদ মিনারে জামায়াতের প্রার্থী-নেতাকর্মীদের সমাবেশ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে জুতা পায়ে শহীদ মিনার বেদীতে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ ও বক্তব্য প্রদানের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। বিষয়টি আইনত দণ্ডনীয় অপরাধ না হলেও শহীদদের প্রতি অবমাননা হিসেবেই দেখা হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মির্জাপুর পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ চিত্র দেখা গেছে।   জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার […]

Continue Reading