ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাড়ে সাত কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৩ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পাঁচবার প্রদক্ষিণ করে ম্যারাথন প্রতিযোগিতা শেষ করে।   বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম ও প্রো-ভাইস চ্যান্সেলর আনিছুর রহমানকে সঙ্গে নিয়ে […]

Continue Reading

টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরে সুফিয়া আক্তার বিথী নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার, ২ আগস্ট দুপুরে দুর্গন্ধ পেয়ে শহরের পারদিঘুলীয়া এলাকার একটি বাসার দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।   সুফিয়া আক্তার বিথী (৩৫) হুমায়ন খালিদের মেয়ে। তিনি দাইন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। স্থানীয়রা জানান, সকালে […]

Continue Reading

টাঙ্গাইলে ৪ ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের পৌর শহরে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ক্লিনিক ও হাসপাতালকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়।   রবিবার, ২ আগস্ট দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে […]

Continue Reading

টাঙ্গাইলে প্রগতি লেখক সংঘের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ‘ শিল্প সাহিত্য হয়ে উঠুক গণমানুষের কণ্ঠস্বর ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে “বাংলা কবিতায় বর্ষা” বিষয়ক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১ আগষ্ট সন্ধ্যায় টাঙ্গাইল উদীচী ভবনে এ অয়োজনের ব্যবস্থা করা হয়।   সংগঠনের সভাপতি কবি হেমায়েত হোসেন হিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. আলী […]

Continue Reading

প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রত্যেকটি জেলায় জেলায় স্পোর্টস ভিলেজ করা হবে। ইতোমধ্যে এই অর্থবছরে আমরা ১০টি স্পোর্টস ভিলেজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। পর্যায়ক্রমে ৫ বছরে আমরা ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ করবো। স্পোর্টস ভিলেজগুলোতে ফুটবল ক্রিকেটসহ আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে।   শনিবার, ১ আগস্ট বিকেলে টাঙ্গাইল শহিদ মারুফ […]

Continue Reading

টাঙ্গাইলে ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।   শুক্রবার, ৩১ জুলাই সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের চিকলী রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারসহ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হয়। […]

Continue Reading

ডিসি লেককে উন্নতমানের পর্যটনকেন্দ্রে রূপ দিতে কাজ চলছে- প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব টাঙ্গাইল গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। এ কাজে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে ডিসি লেক পরিষ্কার করা হবে। এই লেক ঘিরে আমাদের সুষ্ঠু পরিকল্পনা রয়েছে। উন্নতমানের পর্যটনকেন্দ্রে রূপ লক্ষ্যেই আমরা কাজ করছি।   শুক্রবার, ৩১ […]

Continue Reading

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মদ কিনতে টাকা দিচ্ছেন: ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের মাদকের টাকা লেনদেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, তিনি মদ কিনতে নিজ কার্যালয়ে বসে মানিব্যাগ থেকে টাকা বের করে কাউকে দিচ্ছেন।   গত মঙ্গলবার, ২৮ জুলাই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, সঞ্জয় কুমার মহন্ত তার কার্যালয়ে […]

Continue Reading

টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সদর ফাইনালে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল খেলায় প্রায় দশ হাজার দর্শকের উপস্থিতির টাইব্রেকারে নাগরপুর উপজেলাকে হারিয়ে টাঙ্গাইল সদর উপজেলা জয়লাভ করেছে।   মঙ্গলবার, ২৮ জুলাই বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ন প্রথম সেমিফাইনালের শেষ মুহুর্তে ১০ মিনিট বাকী থাকতে টাঙ্গাইল সদরের অধিনায়ক সুমন […]

Continue Reading

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের পলিথিন ব্যবহারবিরোধী ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ক্ষতিকর পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৮ জুলাই পৌর শহরের ছয়আনি বাজারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।   এতে জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও […]

Continue Reading