টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

অপরাধ টাঙ্গাইল সদর দুর্ঘটনা শিক্ষা শোক সংবাদ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরে সুফিয়া আক্তার বিথী নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার, ২ আগস্ট দুপুরে দুর্গন্ধ পেয়ে শহরের পারদিঘুলীয়া এলাকার একটি বাসার দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

 

সুফিয়া আক্তার বিথী (৩৫) হুমায়ন খালিদের মেয়ে। তিনি দাইন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মূল রহস্য উদঘাটন হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *