ঘাটাইলের ১৮ বস্তা সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকাপসহ চালক আটক!

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পাশ্ববর্তী উপজেলা ভূঞাপুরে যমুনা নদীতে ফেলার সময় জনতার হাতে পিকআপ ভর্তি ওষুধসহ এক চালক আটক হয়েছেন। পরে তাকে পিকআপসহ ভূঞাপুর থানায় নিয়ে আসে পুলিশ।   বুধবার, ২৬ আগস্ট মধ্যরাতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের টি রোডের কালা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে একটি […]

Continue Reading

টাঙ্গাইলে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক এন্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধাদান ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৬ আগস্ট সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ), টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।   মানববন্ধনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সহ-সাংগঠনিক […]

Continue Reading

করটিয়ায় মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   মঙ্গলবার, ২৫ আগস্ট অনুষ্ঠিত এ সভায় বক্তারা জানান, তরুণ সমাজকে অপরাধমূলক কাজ থেকে দূরে রেখে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার থামাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। […]

Continue Reading

নাগরপুরে মুক্তিপণ না পেয়ে কলেজছাত্রকে হত্যার পর মাটি চাপা: গ্রেপ্তার ১

নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলায় শামিম (২৩) নামের এক পলিটেকনিক কলেজ ছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশটি ঘাতকের বাড়ির পাশে মাটি চাপা দেয়া হয়।   মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত শামিম ভাদ্রা ইউনিয়নের ভাদ্রা গ্রামের বিল্লাল মল্লিকের ছেলে। তিনি বেসরকারি পলিটেকনিক সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির […]

Continue Reading

মির্জাপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে থানায় মামলা: ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে (২৩) ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদ আলী (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুষ্ঠু বিচার প্রত্যাশা করেছেন। এ ঘটনায় রোববার, ২৩ আগস্ট ওই নারীর মা বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত মাসুদ আলী উপজেলার আনাইতারা গ্রামের আলী হোসেনের ছেলে।   […]

Continue Reading

গোপালপুরে খাবার খেয়ে শিশুসহ একই পরিবারের ৭ জন অসুস্থ: হাসপাতালে ভর্তি

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামে নেশা জাতীয় দ্রব্য মিশানো লবন খেয়ে দুই শিশুসহ একই পরিবারের ৭জন অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে গৃহস্বামী আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর। এমন খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদ তাদের চিকিৎসার খবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন।   স্থানীয় বাসিন্দা রাজু ফকির […]

Continue Reading

কালিহাতীতে সিসা কারখানা বন্ধের দাবিতে বিক্ষুব্ধ জনগনের থানা ঘেরাও

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী এলাকায় প্রমিজাম মেটাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের (সিসা কারখানা) কার্যক্রম বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে পৌলী এলাকার প্রায় দুই শতাধিক বিক্ষুব্ধ জনগন কালিহাতী থানার গেটে এসে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশ […]

Continue Reading

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল গফুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার, ২৩ আগস্ট দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ হাফিজুর রহমান এ রায় দেন।   দণ্ডপ্রাপ্ত আব্দুল গফুর (৪২) ঘাটাইল উপজেলার মালেঙ্গা গ্রামের মৃত কানছু সেখের ছেলে। […]

Continue Reading

ঘাটাইলে ভূমিদস্যু আতর আলীর বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া এলাকায় আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার, ২২ আগস্ট সকালে ছয়ানী বকশিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন।   মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভূমিদস্যু […]

Continue Reading

সখীপুরে ঘুমন্ত দম্পতিকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে ঘুমন্ত দম্পতিকে বাইরে থেকে শিকল দিয়ে আটকে রেখে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন ছড়িয়ে পড়লে টিনের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে ওই দম্পতি প্রাণে বেঁচেছেন। এ ঘটনায় লাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।   শুক্রবার, ২১ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে সখীপুর পৌরসভার […]

Continue Reading