দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের প্রবাসী যুবক সুমনকে (৩৫) দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার, ৯ মে স্থানীয় সময় বিকেলে আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   পরিবার সূত্রে […]

Continue Reading

টাঙ্গাইলে বিদেশফেরত নারী-শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল নগর জালফৈস্থ ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে ৫ মে মঙ্গলবার এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।   ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সরকার হাসান ওয়াইজের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের টেকনিক্যাল এক্সপার্ট (রেফারেল অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং) সাবিনা সাঈদ। দক্ষতা উন্নয়ন কর্মশালায় […]

Continue Reading

বাসাইলের নিজ বাড়িতে ইতালি প্রবাসী হেলিকপ্টারে চড়ে ফিরলেন

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলার বাসিন্দা লাল মাহমুদ নিজের স্বপ্ন পূরণে স্ত্রী-সন্তানকে নিয়ে এক ইতালি প্রবাসী হেলিকপ্টারে চড়ে নিজ বাড়িতে ফিরলেন।   শুক্রবার, ১৩ মার্চ বিকেলে হেলিকপ্টারযোগে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লায় নামেন তিনি। এর আগে একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন লাল মাহমুদ। ইতালি প্রবাসী লাল মাহমুদ ওই গ্রামের সালামত হাজীর ছেলে। […]

Continue Reading

সখীপুরের মোশাররফ সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত

সখীপুর প্রতিনিধি: সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর নাম মোশারফ হোসেন (৩৮)। তিনি সখীপুর উপজেলার কীর্তনখোলা মধ্যপাড়া গ্রামের মো. সুজাত আলীর ছেলে। গত রোববার বাংলাদেশ সময় রাত নয়টার দিকে সৌদি আরবের আল-খার্জ এলাকার একটি কম্পাউন্ডের আবাসিক ভবনে এ হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে […]

Continue Reading

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের ব্যবসায়ী যুবককে গুলি করে হত্যা

মির্জাপুর প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক ব্যবসায়ী যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। দীর্ঘদিন প্রবাসে থাকা আমিনুল ইসলামের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সময় শুক্রবার, ৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার লিস্পুপুর শহরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।   নিহত যুবক আমিনুল ইসলাম […]

Continue Reading

টাঙ্গাইলে নিরাপদ খাদ্য সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কীটনাশকের প্রচারণা দেখে এটি ভালো কিছু মনে হলেও, আসলে তা বিষ। এটিকে কিভাবে আমরা খাদ্য উৎপাদনে ব্যবহার করি। এই বিষাক্ত কীটনাশক বন্ধ করতে হলে প্রয়োজনে রাস্তায় নামব।   শনিবার, ২৮ জুন বিকেলে টাঙ্গাইলে নিরাপদ খাদ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল পৌর শহরের […]

Continue Reading

ঘাটাইলের নাজির নিখোঁজ: চাকরির কথা বলে পাঠানো হয় রাশিয়ার যুদ্ধে

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার কুরমুশী গ্রামের নাজির উদ্দিন (৩৭) কে প্যাকেজিং কোম্পানিতে চাকরির কথা বলে নেওয়া হয় রাশিয়ায়। কিন্তু সেখানে যাওয়ার পর পাঠানো হয় সামরিক প্রশিক্ষণে। ১৪ দিন প্রশিক্ষণ দেওয়ার পর পাঠানো হয় রণাঙ্গনে। ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে যাওয়ার পর থেকে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই নাজিরের। চিন্তায় অস্থির তাঁর বাবা, স্ত্রী। শিশুসন্তান আছে বাবার অপেক্ষায়। […]

Continue Reading

টাঙ্গাইলে বিদেশ ফেরতদের ড্রাইভিংয়ে দক্ষ করতে মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণ নিলে বিদেশ-ফেরতদের অর্থনৈতিক মুক্তি মিলবে। বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীদের যেন দেশেই কর্মসংস্থান হয় সে জন্য পেশা অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আরও বলেন, পেশাদার প্রশিক্ষণের মাধ্যমেই বিদেশ ফেরতদের প্রকৃত অর্থনৈতিক মুক্তি সম্ভব। রবিবার, ২০ জানুয়ারি […]

Continue Reading

বাসাইলে ক্ষতিগ্রস্ত বিদেশফেরদের পুনসহায়তা দিচ্ছে ব্র্যাক মাইগ্রেশন প্রকল্প

বাসাইল প্রতিনিধি: ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের অধীনে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনঃএকত্রীকরণ বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।   বুধবার, ১৬ অক্টোবর বাসাইল উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাসাইলের উপজেলঅ নির্বাহী কর্মকর্তা মো. শাহ্‌রুখ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টাঙ্গাইল জেলার মধ্যে বাসাইল উপজেলা হতে সর্বোচ্চ […]

Continue Reading

ঘাটাইলের মালয়েশিয়াগামীরা ঋণের সুদ টেনে ক্লান্ত!

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার ঘাটাইল ইউনিয়নের কাজীপাড়া গ্রামের কাবেল মিয়া যে বয়সে হাতে বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, ঠিক সেই বয়সে অভাবের সংসারে অর্থের জোগান দিতে ধরেন ভ্যানের হ্যান্ডেল। ১১ বছর থেকে শুরু হওয়া এ কাজের ইতি টানতে চেয়েছিলেন ৪১ বছর বয়সে এসে। শেষ সম্বল ভ্যানগাড়িটি বিক্রি করে জীবনের প্রায় শেষ প্রান্তে এসে একটু সুখের […]

Continue Reading