ভূঞাপুর ও গোপালপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুরের দুই গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।   তবে ১৪৪ ধারা উপেক্ষা করে শুক্রবার, ৫ জুন ফের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও ব্যবসা-প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপরদিকে বিশৃঙ্খলা রোধে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত […]

Continue Reading

দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায় বজ্রপাতে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে আরো দুটি গবাদি পশুর মারা গেছে। শুক্রবার, ৫ জুন দুপুরের দিকে এ ঘটনা ঘটে। দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাবা-মেয়ে হচ্ছেন- দেলদুয়ার উপজেলা সদরের মাদারকোল গ্রামের মো. আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম […]

Continue Reading

সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ছাদের পলেস্তারা খসে পড়ে আহত দুই, আতঙ্কে রোগীরা

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের মহিলা ও শিশু ওয়ার্ডে দুই দফায় ছাদের পলেস্তারা খসে পড়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে মহিলা ওয়ার্ডে এবং আজ বৃহস্পতিবার সকালে শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে এক নারীর পায়ে ও এক শিশু রোগীর হাতে সামান্য আঘাত লাগে। ঘটনায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।   প্রত্যক্ষদর্শী […]

Continue Reading

ঘাটাইলের পাকুটিয়া হাটে চামড়ার স্তূপ: নেই ক্রেতা

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী পাকুটিয়া চামড়ার হাটে কোরবানির ঈদ মৌসুমে বিপুল পরিমাণ চামড়া উঠলেও বেচাকেনা প্রায় স্থবির হয়ে পড়েছে ক্রেতা সংকটে। এতে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের শঙ্কায় পড়েছেন।   সরেজমিনে দেখা যায়, হাটে সারি সারি চামড়ার স্তুপ সাজিয়ে রাখা হয়েছে। টাঙ্গাইল ছাড়াও ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার ব্যবসায়ীরা এখানে চামড়া […]

Continue Reading

কালিহাতীতে অরক্ষিত বিদ্যুৎ খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫টি গরুর মৃত্যু

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের চকে অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরু মারা গেছে।   বুধবার, ৩ জুন সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা জানা যায়, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে স্থাপিত ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে মাঠে ঘাস খেতে যাওয়া গরুগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। […]

Continue Reading

ঈদের ছুটিতে টাঙ্গাইলের বিনোদন ও দর্শনীয় স্থানে দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার ছুটিতে টাঙ্গাইলের বিভিন্ন বিনোদন ও দর্শনীয় স্থানে ভ্রমণপিপাসু মানুষের ভিড় দেখা গেছে। যমুনার মনোরম সৌন্দর্য, সূর্যাস্তের অপূর্ব দৃশ্য ও যমুনা সেতু দেখতে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন দর্শনার্থীরা। একই সঙ্গে জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোও ছিল দর্শনার্থীদের পদচারণায় মুখর।   ঈদের দ্বিতীয় দিন শুক্রবার, ২৯ মে পরিবারের সদস্যদের নিয়ে যমুনা সেতু ও […]

Continue Reading

ঈদ যাত্রায় যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি ১৬ লাখ টাকা টোল আদায়

ভূঞাপুর প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু দিয়ে নানারকম ভোগান্তি ও দীর্ঘ যানজটের মধ্য দিয়ে ঈদযাত্রা শেষ হয়েছে। ঈদ যাত্রায় ৪ দিনে যমুনা সেতু দিয়ে ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন পারাপার হয়েছে। গত ২৪ মে থেকে ২৭ মে রাত রাত ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এ সব যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ […]

Continue Reading

কোরবাণীর পর টাঙ্গাইল শহর পরিষ্কারে মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।   শুক্রবার, ২৯ মে সকালে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকুর নেতৃত্বে শহরের বেবিস্ট্যান্ড এলাকার প্রধান সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বেবিস্ট্যান্ড মাদ্রাসা মাঠ […]

Continue Reading

দেলদুয়ারের তাতশ্রী ঈদের নামাজ আদায় নিয়ে দ্বন্দ্ব: ১৪৪ ধারা জারি

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ারের তাতশ্রী ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার, ২৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরা সুলতানা যূথি এ ধারা জারি করেন।   ফলে, ঈদের দিন বৃহস্পতিবার, ২৮ মে ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ ধারা জারি থাকবে। বুধবার, […]

Continue Reading

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তি চরমে, ৪০ কিলোমিটার জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক: ঈদে বাড়ী ফেরার তাগাদায় অতিরিক্ত যানবাহনের চাপ, টানা বৃষ্টি ও একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৭ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে ঘরমুখো মানুষ। বিশেষ করে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে বসে থেকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী, শিশু ও বৃদ্ধদের।   বুধবার, ২৭ মে দুপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের […]

Continue Reading