টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিমন্ত্রীর হঠাৎ পরিদর্শন!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু হঠাৎ পরিদর্শন করেছেন। এসময় তিনি হাসপাতালের অব্যবস্থাপনা, অনিয়ম ও সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছ।   বুধবার, ১৭ জুন দুপুরে ঢাকা থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে তিনি বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও শৌচাগার পরিদর্শন করেন। […]

Continue Reading

মির্জাপুরে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দে প্লাস্টিক জমা দিয়ে মিলছে খাদ্যপণ্য

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে পরিবেশ রক্ষা ও প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারে উৎসাহ দিতে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এই কার্যক্রমের আওতায় নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক বোতল ও অন্যান্য প্লাস্টিক বর্জ্য জমা দিলে তার বিনিময়ে খাদ্যপণ্য দেওয়া হচ্ছে। ফলে একদিকে পরিবেশ থেকে প্লাস্টিক বর্জ্য কমছে, অন্যদিকে নিম্নআয়ের মানুষ উপকৃত হচ্ছেন।   মঙ্গলবার, ১৬ জুন দিনব্যাপী প্লাস্টিক বর্জ্য […]

Continue Reading

টাঙ্গাইলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি।   শনিবার, ১৩ জুন দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা ক্যাম্পাসে বৃক্ষরোপন ও বিতরণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্থানীয় জোবায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

Continue Reading

টাঙ্গাইল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আইসিটি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ফকির মাহবুব আনাম (স্বপন ফকির) টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।   শনিবার, ১৩ জুন দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ […]

Continue Reading

দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে এবং সারাদেশে মাছের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে একদিকে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি মাছের চাহিদা পুরনে সহায়ক হবে। শনিবার, ১৩ জুন টাঙ্গাইল সদর উপজেলা গাড়াইল বিলে মাছের পোনা অবমুক্ত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে […]

Continue Reading

ভাসানী হলকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের- সালাউদ্দিন টুক

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ভাসানী হল টাঙ্গাইলের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ। টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে যারা বিচরণ করেন তাদের কোন জায়গা নেই। মওলানা ভাসানী বাংলাদেশের একজন ঐতিহাসিক প্রেক্ষাপটে তিনি নেতৃত্ব দিয়েছেন। কাজেই তার স্মৃতি বিজড়িত ভাসানী হলকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। শুক্রবার, ১২ জুন সকালে টাঙ্গাইলের জরাজীর্ণ ভাসানী হল […]

Continue Reading

টাঙ্গাইলের কারাগারে বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে টিভি প্রদান!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল কারাগারের বন্দিদের মাঝে আসন্ন বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে টেলিভিশন দিলেন জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক। বুধবার দুপুরে জেল সুপার মো. আনোয়ার হোসেনের মাধ্যমে ৩২ ইঞ্চির পাঁচটি টেলিভিশন হস্তান্তর করা হয়।   জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপের আমেজ যখন উত্তর আমেরিকা মহাদেশের সব দেশে ছড়িয়েছে, তখন টাঙ্গাইলের জেলা প্রশাসক টেলিভিশন […]

Continue Reading

সখীপুর-বাসাইলের মানুষের আজো ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়ে চলাচল!

বাসাইল প্রতিনিধি: সখীপুর ও বাসাইল উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত বংশাই নদের দুই পাড়ে বসবাস করে হাজারো মানুষ। কিন্তু নদের ওপর কোনো সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো কিংবা নৌকাই তাদের একমাত্র ভরসা। সখীপুর উপজেলার পশ্চিম সীমান্ত ও বাসাইল উপজেলার উত্তর-পূর্ব সীমান্ত এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।   স্থানীয়দের মতে, বাসাইল উপজেলার সুন্যা বাজারসংলগ্ন বংশাই […]

Continue Reading

টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে রেড ক্রিসেন্টের উদ্যোগে ছাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট স্থানীয় খেটে খাওয়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। সোমবার, ৮ জুন সকালে টাঙ্গাইল জেলা পরিষদ চত্বরে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করা হয়েছে।   এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের চেয়ারম্যান […]

Continue Reading

মির্জাপুরে ছাত্রলীগ নেতার অবৈধভাবে নদীর বালু বিক্রির অভিযোগ!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে গোড়াই ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে লৌহজং নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এতে পাড়ে ভাঙন ধরায় আতঙ্কে দিন পার করছে নদীপাড়ের মানুষ। তবে স্থানীয়দের অভিযোগ এক মাস ধরে প্রকাশ্যে বালু তুলে বিক্রি করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।   জানা গেছে, মির্জাপুর গোড়াই ইউনিয়ন (পশ্চিম) […]

Continue Reading