কালিহাতীতে অরক্ষিত বিদ্যুৎ খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫টি গরুর মৃত্যু

কালিহাতী কৃষি দুর্ঘটনা পরিবেশ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের চকে অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরু মারা গেছে।

 

বুধবার, ৩ জুন সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা জানা যায়, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে স্থাপিত ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে মাঠে ঘাস খেতে যাওয়া গরুগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তবে স্থানীয়দের সতর্কতায় আরও কয়েকটি গরু রক্ষা পায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা বিদ্যুৎ বিভাগের নিকট মৃত গরুর জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। এলাকাবাসীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণে বিদ্যুৎ অফিস কোনো ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর কালিহাতী থানার ওসি জে এম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *