মাভাবিপ্রবিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার ২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। […]

Continue Reading

টাঙ্গাইলে জেলা পর্যায়ে সুলভ মূল্যে খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে প্রায় ১০ লাখ মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগির মাংসসহ বিভিন্ন প্রোটিনসমৃদ্ধ খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু করেছে সরকার।   শনিবার, ২১ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে জেলা পর্যায়ে সুলভ […]

Continue Reading

টাঙ্গাইলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পক্ষে কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা প্রশাসক শরীফা হক ফুলেল শ্রদ্ধা নিবেদন করে দিবসের কর্মসূচি শুরু […]

Continue Reading

টাঙ্গাইলে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম বৃদ্ধি: বিপাকে ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইল শহরের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। চাহিদা বৃদ্ধির সুযোগে অধিকাংশ পণ্যের দাম বাড়ায় সাধারণ ও নিম্ন আয়ের ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে রোজার সাথে যুক্ত হয়েছে বাড়তি ব্যয়ের উদ্বেগও। রমজান শুরুর পর শুক্রবার, ২০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ইফতারের অপরিহার্য উপকরণ […]

Continue Reading

মির্জাপুরে স্যানিটারি পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ: তদন্ত কমিটি গঠন

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলা স্যানিটারি পরিদর্শক ইসরাত জাহানের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছে ঘুষ দাবি ও মিথ্যা মামলার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। উপজেলার গোড়াই হাটুভাঙা রোডের মুদি ব্যবসায়ী লাল মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইসমিনের নিকট এ অভিযোগ দিয়েছেন।   অভিযোগের সত্যতা যাচাইয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন […]

Continue Reading

সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে – খাদ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে। দুধ, ডিম ও মাংস সুলভমূল্যে বিক্রির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ কমানো হবে। এরই মধ্যে ঢাকায় […]

Continue Reading

টাঙ্গাইলের লেবুর দাম অতিরিক্ত চাহিদায় বেড়েছে অস্বাভাবিকভাবে!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পবিত্র মাহে রমজানে ইফতারে তৃষ্ণা মেটাতে শরবতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে লেবুর চাহিদা ও দাম। মৌসুম না থাকায় সরবরাহ তুলনামূলক কম আর সেই সুযোগে বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে তিনগুণের বেশি।   জেলা কৃষি বিভাগ জানায়, জেলার দেলদুয়ার উপজেলা লেবুর রাজধানী […]

Continue Reading

টাঙ্গাইলে বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জয়লাভ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা আ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব পদেই জয়লাভ করেছে।   সভাপতি পদে মোনায়েম হোসেন খান (আলম) ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাইদুর রহমান (স্বপন) বিজয়ী হয়েছেন। মঙ্গলবার ভোট গ্রহন শেষে গভীর রাতে প্রধান নির্বাচন কমিশনার মোয়াজ্জেম হোসেন ফলাফল ঘোষণা করেন।   বিজয়ী […]

Continue Reading

টাঙ্গাইলের হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সরকারি হাসপাতালে জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি বা বেসরকারি কোন হাসপাতালে মিলছে না এই ভ্যাকসিন। ভুক্তভোগীদের অভিযোগ, ৫০০ টাকার ভ্যাকসিন বিভিন্ন স্থান থেকে দেড় থেকে দুই হাজার টাকায় কিনতে বাধ্য হচ্ছেন তারা। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে টাঙ্গাইলের হাসপাতালগুলোতে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট দেখা […]

Continue Reading

এলেঙ্গায় ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে নিম্নমানের খেজুর বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীর এলেঙ্গায় আড়তে অভিনব কায়দায় ভেজাল মসলা ও নিম্নমানের খেজুর নামিদামি ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে বাজারজাত করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি দিনব্যাপী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। […]

Continue Reading