দেলদুয়ারে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ অটোরিকশাচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: দেলদুয়ার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়। শুক্রবার দুপুরে দেলদুয়ার উপজেলার ছিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার […]

Continue Reading

টাঙ্গাইলে Blooming Beauty by Moon এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জনপ্রিয় রূপচর্চা ও প্রসাধনী প্রতিষ্ঠান ‘Blooming Beauty by Moonএর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার, ২৮ আগস্ট বিকেলে টাঙ্গাইল শহরের সদর রোডে সাফ জিন্নাহ প্যালেসের দ্বিতীয় তলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউটি সার্ভিস অ্যান্ড নার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএসওএবি)-এর সভাপতি কানিজ আলমাস। অনুষ্ঠানে […]

Continue Reading

সখীপুরে ট্রাকচাপায় মা ও এক বছরের শিশুর মৃত্যু!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে ট্রাক চাপায় ইসরাত জাহান আঁখি (২২) ও তার কোলে থাকা এক বছর বয়সী শিশুসন্তান ইফাতের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাত জাহান আঁখি মির্জাপুর উপজেলার দেওভোগ গ্রামের শুভ তালুকদারের স্ত্রী। তার বাবার বাড়ি একই উপজেলার আদাবাড়ি গ্রামে।   নিহতের […]

Continue Reading

টাঙ্গাইলে জেলা প্রশাসনের চাকরি মেলায় থাকবে তাৎক্ষণিক নিয়োগের সুযোগ!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বিশাল জব ফেয়ার বা চাকরি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা প্রশাসক, টাঙ্গাইলের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জনসেবা চত্ত্বরে এ মেলার আয়োজন করা হবে।   জানা গেছে, জেলার শীর্ষস্থানীয় এনজিও, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরি মেলার আয়োজন করা […]

Continue Reading

ভূঞাপুরে চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়!

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে চাঁদা না পেয়ে পাটকলের ম্যানেজারকে হুমকি দেওয়ার পর আতঙ্কে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।   গত সোমবার, ২৪ আগস্ট সন্ধ্যায় ভূঞাপুর থানাধীন সারপলশিয়া মৌজায় অবস্থিত ‘ফুড অফিসার্স যমুনা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কোম্পানিতে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় মিলের সুপারভাইজার মো. আক্তার হোসেন […]

Continue Reading

ঘাটাইলের ১৮ বস্তা সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকাপসহ চালক আটক!

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পাশ্ববর্তী উপজেলা ভূঞাপুরে যমুনা নদীতে ফেলার সময় জনতার হাতে পিকআপ ভর্তি ওষুধসহ এক চালক আটক হয়েছেন। পরে তাকে পিকআপসহ ভূঞাপুর থানায় নিয়ে আসে পুলিশ।   বুধবার, ২৬ আগস্ট মধ্যরাতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের টি রোডের কালা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে একটি […]

Continue Reading

টাঙ্গাইলে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক এন্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধাদান ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৬ আগস্ট সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ), টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।   মানববন্ধনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সহ-সাংগঠনিক […]

Continue Reading

যে সংকট চলছে সেটা ১৮ বছরে ফ্যাসিবাদ তৈরি করে গেছে – মুক্তিযুদ্ধমন্ত্রী

বাসাইল প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের যে সংকট এখন চলছে সেটা আমাদের সংকট নয়। এটা ১৮ বছরের ফ্যাসিবাদ তৈরি করে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকট উত্তোলনের জন্যে প্রাণান্তকর চেষ্টা করছেন। মঙ্গলবার, ২৫ আগস্ট বিকেলে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।   মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, […]

Continue Reading

করটিয়ায় মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   মঙ্গলবার, ২৫ আগস্ট অনুষ্ঠিত এ সভায় বক্তারা জানান, তরুণ সমাজকে অপরাধমূলক কাজ থেকে দূরে রেখে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার থামাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। […]

Continue Reading

নাগরপুরে মুক্তিপণ না পেয়ে কলেজছাত্রকে হত্যার পর মাটি চাপা: গ্রেপ্তার ১

নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলায় শামিম (২৩) নামের এক পলিটেকনিক কলেজ ছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশটি ঘাতকের বাড়ির পাশে মাটি চাপা দেয়া হয়।   মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত শামিম ভাদ্রা ইউনিয়নের ভাদ্রা গ্রামের বিল্লাল মল্লিকের ছেলে। তিনি বেসরকারি পলিটেকনিক সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির […]

Continue Reading