বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ‘শিল্প সাহিত্য হয়ে উঠুক গণমানুষের কণ্ঠস্বর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে “শতবর্ষে সুকান্ত” বিষয়ক এক মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৩১ আগষ্ট ২০২৬ খ্রি. সন্ধ্যায় টাঙ্গাইল উদীচী ভবনে এই সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।   সংগঠনের সভাপতি কবি হেমায়েত হোসেন হিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক […]

Continue Reading

টাঙ্গাইলে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশব্যাপী একযোগে উদ্বোধন-এর অংশ হিসেবে টাঙ্গাইলেও শুভ উদ্বোধন করা হয়েছে।   ৩১ আগস্ট, সোমবার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান […]

Continue Reading

জামুর্কী ইউনিয়নের উফুলকি ঘোষপাড়ার ঘি জৌলুস হারাতে বসেছে!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের উফুলকি গ্রামের ঘোষপাড়ার নিভৃত পল্লিতে তৈরি ঘি, ছানা ও টক দই। যা বিক্রি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। ঘোষপাড়ার খাঁটি ঘিয়ের সুখ্যাতি দেশজুড়ে। যুগ যুগ ধরে চলা এই ব্যবসা পৃষ্ঠপোষকতার অভাবে এখন জৌলুস হারাতে বসেছে।   সরজমিনে ঘোষপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ বাড়িতেই যন্ত্রের শোঁ শোঁ শব্দ, কেউ […]

Continue Reading

মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহিদ নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কদিম ধল্যা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদ ওই গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে।   এলাকাবাসী জানায়, সোমবার সকালে তাওহিদসহ কয়েকজন শিশু বাড়ির পাশের বিলে খেলতে যায়। খেলার একপর্যায়ে তাওহিদ গভীর পানিতে পড়ে […]

Continue Reading

নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন!

নাগরপুর প্রতিনিধি: নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা আব্দুর রহিম ভূইয়া (৫৫) খুন হয়েছেন। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার, ৩০ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে ওই উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।   পুলিশ জানায়, আব্দুর রহিম ভূইয়া বেলা ১১টার […]

Continue Reading

কালিহাতীতে কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ: স্মারকলিপি প্রদান

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ পানি নিষ্কাশনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। কালিহাতী উপজেলার রামপুর-গান্ধিনা সড়কের দড়িখশিল্লা গোরস্থানের সামনে কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।   রবিবার, ৩০ আগস্ট কালিহাতী উপজেলা পরিষদের সামনে এ […]

Continue Reading

বাসাইলে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই, সাতটির মাংস উধাও!

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় একটি পরিত্যক্ত বাড়িতে দশটি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি ঘোড়ার মাংস কে বা কারা নিয়ে গেছে। বাকি তিনটি জবাই করা ঘোড়া ঘটনাস্থলে পড়ে ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।   রোববার, ৩০ আগস্ট সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে স্থানীয়রা জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া […]

Continue Reading

সরকারি ওষুধ কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবিতে থানা ও হাসপাতাল ঘেরাও

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে স্থানীয়রা থানা ও হাসপাতাল ঘেরাও এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।   শনিবার, ২৯ আগস্ট দুপুরে স্থানীয় জনগন উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল সহকারে হাসপাতাল ও থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। সেখান থেকে পুনরায় মিছিল সহকারে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কলেজ মোড়ে […]

Continue Reading

মাভাবিপ্রবিতে ৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) তিন হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার, ২৯ আগস্ট সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।   কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য মো. আনিছুর রহমান। এ সময় উপস্থিত […]

Continue Reading

ঘাটাইলে ওষুধ কেলেঙ্কারীতে চালকের বিরুদ্ধে চুরির মামলা: সড়ক অবরোধ

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দেওয়া এবং মূল অভিযুক্তদের বাঁচানোর জন্য পিকআপচালক আজমতের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে বলে দাবি করেছেন শ্রমিকেরা। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রতিবাদে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাঁরা।   গত বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নয়িম মোহাম্মদ সোহেল বাদী […]

Continue Reading