মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চার শতাধিক রোগীর চিকিৎসা

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত চার শতাধিক মানুষকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়।   শনিবার, ১ আগস্ট গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়। আয়োজকরা […]

Continue Reading

মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন!

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলায় দুর্বৃত্তের হাতে জালেমন (৭৫) নামক এক বৃদ্ধা নৃশংসভাবে খুন হয়েছেন। শুক্রবার, ৩১ জুলাই রাত সাড়ে আটটার দিকে উপজেলার শোলাকুড়ী গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মধুপুর থানার উপপরিদর্শক সেলিম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।   নিহত জালেমন শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে মিঠুর মা এবং মৃত […]

Continue Reading

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

মধুপুর প্রতিনিধি: মধুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হন। বৃহস্পতিবার, ৩০ জুলাই রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।   পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ‌‘ক্রাউন ডিলাক্স পরিবহনে’র একটি যাত্রীবাহী বাস […]

Continue Reading

মধুপুরে তিন প্রতিষ্ঠানে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার লাউফুলা ও কাইতকাই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত।   মঙ্গলবার, ২৮ জুলাই পরিচালিত এ অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি পৃথক মামলায় এ অর্থদণ্ড প্রদান করেন […]

Continue Reading

মধুপুরে শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুমেলা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার, ২৩ জুলাই সকালে শোকাকুড়ী সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেলায় বৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সহকারী […]

Continue Reading

মধুপুরে ‘হাওদা বিলে’ গোসলে নেমে নিখোঁজ গারো যুবকের মরদেহ উদ্ধার

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলায় হাওদা বিলে গোসল করতে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।   রবিবার, ১৯ জুলাই সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকায় হাওদা বিলের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন। নিহত ২৪ বছর বয়সী অন্তর মদন […]

Continue Reading

মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কর্মসূচি পালিত

তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।   রবিবার, ১২ জুলাই মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণের আয়োজন করা হয়।   মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে […]

Continue Reading

মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেনের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৯ জুলাই দুপুরে মধুপুর অফিসার্স ক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন ও […]

Continue Reading

কম্বোডিয়ায় চাকরির প্রলোভন-নির্যাতনে যুবকের মৃত্যু: মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কম্বোডিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর নির্যাতন করে টাঙ্গাইলের যুবকের মৃত্যুর ঘটনায় মূলহোতা সেলিম রানাকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।   মঙ্গলবার, ৮ জুলাই বিকেলে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার শামসুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সোমবার, ৭ জুলাই রাতে র‌্যাব-১৪ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ঢাকা […]

Continue Reading

টাঙ্গাইলে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার, ৭ জুলাই দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন।   দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুরের কটারবাড়ী গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে আব্দুর রহিম, ময়মনসিংহের […]

Continue Reading