টাঙ্গাইলে দুঃস্থদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা পরিষদের পক্ষ থেকে দুঃস্থ রোগীর চিকিৎসা ও অসহায় শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ১৯ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার, ৭ মে জেলা পরিষদের ওই অনুদানের চেক বিতরণ করা হয়।   এ উপলক্ষে জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদের নিবাহী কর্মকর্তা শামছুন নাহার […]

Continue Reading

টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৬৮ জন!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের টাঙ্গাইল জেলার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। এবার টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৬৮ জন। টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।   টাঙ্গাইল জেলার প্রাথমিকভাবে নির্বাচিত […]

Continue Reading

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৭ জন শিশু: মৃত্যু ৬জন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ২৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে ২৬ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ৯৩৭ জন শিশু হামে আক্রান্ত হলো। হামে আক্রান্ত নিয়ে এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার […]

Continue Reading

টাঙ্গাইলের আজহার আলী ঢাকার মিরপুরে বাজারে বের হয়ে নিখোঁজ!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১৪ এলাকার ইব্রাহিমপুরে নিজ বাসা থেকে বাজার করতে বের হয়ে নিখোঁজ হয়েছেন টাঙ্গাইলের বাসিন্দা মোঃ আজহার আলী, যিনি সম্প্রতি প্রয়াত মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসানের চাচাতো ভাই।   পরিবারের তথ্য অনুযায়ী, গত ৪ মে সকাল আনুমানিক ১১টার দিকে বাসার নিচ থেকে বের হওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। […]

Continue Reading

টাঙ্গাইলে বিদেশফেরত নারী-শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল নগর জালফৈস্থ ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে ৫ মে মঙ্গলবার এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।   ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সরকার হাসান ওয়াইজের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের টেকনিক্যাল এক্সপার্ট (রেফারেল অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং) সাবিনা সাঈদ। দক্ষতা উন্নয়ন কর্মশালায় […]

Continue Reading

টাঙ্গাইলে বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের ‘গলায় দড়ি’ বেঁধে স্টল: তীব্র সমালোচনা!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের ‘গলায় দড়ি বেঁধে’ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজিত মেলার স্টল নির্মাণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।   গত রবিবার, ৩ মে রাতে মেলার শেষ দিনে ভাস্কর্যের গলায় দড়ি বাঁধা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরার পর […]

Continue Reading

টাঙ্গাইলে ‘ময়না মতির ভাতের কেচ্ছা’ গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কবি ও কথাসাহিত্যিক রেখা আক্তারের ‘ময়না মতির ভাতের কেচ্ছা’ গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে শুক্রবার, ১ মে সন্ধ্যায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।   ছড়াকার ও কলেজ শিক্ষক কাশীনাথ মজুমদার পিংকুর সঞ্চালনায় আয়োজিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্তরের দশকের অন্যতম […]

Continue Reading

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল বিকেলে হাসপাতালের ৯ম তলায় মেডিসিন ওয়ার্ডের লিফটের সামনে এ দুর্ঘটনা ঘটে।   নিহত রোগীর নাম মিজানুর রহমান (৭০)। তিনি সদর উপজেলার মগড়া ইউনিয়নের নন্দবালা এলাকার মোকসেদ আলীর ছেলে। স্বজনরা জানান, শারীরিক অসুস্থতার কারণে দুদিন আগে মিজানুর […]

Continue Reading

টাঙ্গাইলে বেশি দামে চার্জার ফ্যান বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চার্জার ফ্যান বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।   মঙ্গলবার, ২৮ এপ্রিল দুপুরে শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, গরমে চার্জার […]

Continue Reading

টাঙ্গাইল জেলা পরিষদের আর্থিক অনুদান ও প্রকল্পের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জেলা পরিষদের পক্ষ থেকে ১২২টি প্রতিষ্ঠানে ২৯ লক্ষ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান ও প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। সোমবার, ২৭ এপ্রিল দুপুরে জেলা পরিষদের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।   অনুষ্ঠানে জানানো হয়, মোট ১২২টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অনুকূলে ২০ হাজার টাকা করে […]

Continue Reading