টাঙ্গাইলের আজহার আলী ঢাকার মিরপুরে বাজারে বের হয়ে নিখোঁজ!

অপরাধ টাঙ্গাইল সদর দুর্ঘটনা লাইফ স্টাইল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১৪ এলাকার ইব্রাহিমপুরে নিজ বাসা থেকে বাজার করতে বের হয়ে নিখোঁজ হয়েছেন টাঙ্গাইলের বাসিন্দা মোঃ আজহার আলী, যিনি সম্প্রতি প্রয়াত মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসানের চাচাতো ভাই।

 

পরিবারের তথ্য অনুযায়ী, গত ৪ মে সকাল আনুমানিক ১১টার দিকে বাসার নিচ থেকে বের হওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের পর আত্মীয়-স্বজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ চালালেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি আজহার আলীর কোনো তথ্য বা সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত ০১৭১১-১৩৩৮০৯ নম্বরে যোগাযোগ করার জন্য। ঘটনাটি নিয়ে থানায় অভিযোগসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন তার পরিবারের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *