টাঙ্গাইলে জমি দখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রভাবশালী ব্যক্তির হাত থেকে জবরদখলকৃত ভূমি উদ্ধারে সংবাদ সম্মেলন করলেন ভূক্তভোগী ব্রেন স্টোক করে প্যারালাইসড হওয়া মোঃ নুরুল ইসলাম নুরুর স্ত্রী মিনা আক্তার। শনিবার, ২০ জুন সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।   সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মীরের বেতকা এলাকার মিনা আক্তার জানান, বিশ্বাস বেতকার মধ্যে ৬৫ শতাংশ ভূমি […]

Continue Reading

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।   শুক্রবার, ১৯ জুন বিকেলে টাঙ্গাইল পৌরসভা ভিআইপি অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে সংবর্ধনা দেওয়া হয়।   প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রতিবেশী দেশগুলো পরিকল্পিতভাবে […]

Continue Reading

টাঙ্গাইলে পানি পরিশোধনাগার ও জলাধার নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরে একাধিক ভূগর্ভস্থ পানি পরিশোধনাগার ও উচ্চ জলাধারের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার, ১৯ জুন সকালে আশেকপুর ও কলেজ পাড়া এলাকায় এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।   এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, […]

Continue Reading

টাঙ্গাইলে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার, ১৮ জুন সকালে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মেলার আয়োজন করা হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শোয়েব মাহমুদ, সদর উপজেলা […]

Continue Reading

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিমন্ত্রীর হঠাৎ পরিদর্শন!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু হঠাৎ পরিদর্শন করেছেন। এসময় তিনি হাসপাতালের অব্যবস্থাপনা, অনিয়ম ও সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছ।   বুধবার, ১৭ জুন দুপুরে ঢাকা থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে তিনি বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও শৌচাগার পরিদর্শন করেন। […]

Continue Reading

টাঙ্গাইলে এতিম শিশুদের ৭ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ

ক্রীড়া প্রতিবেদক: টাঙ্গাইলে এতিম শিশুদের ৭ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার, ১৬ জুন সকালে বেপারীপাড়া এতিমখানায় (বালক) ক্রিকেট প্রশিক্ষণের আয়োজন করা হয়।   প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব উল […]

Continue Reading

টাঙ্গাইলে ফার্মেসিতে মোবাইল কোর্ট, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার কুমুদিনী কলেজ রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং সংরক্ষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।   সোমবার (১৫ জুন) দুপুরে টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের সমন্বয়ে এই […]

Continue Reading

টাঙ্গাইলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি।   শনিবার, ১৩ জুন দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা ক্যাম্পাসে বৃক্ষরোপন ও বিতরণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্থানীয় জোবায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

Continue Reading

মাভাবিপ্রবিতে ‘এআই ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি’ সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে ‘এআই ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।   শনিবার, ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনারকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।   সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

Continue Reading

টাঙ্গাইল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আইসিটি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ফকির মাহবুব আনাম (স্বপন ফকির) টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।   শনিবার, ১৩ জুন দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ […]

Continue Reading