
ক্রীড়া প্রতিবেদক: টাঙ্গাইলে এতিম শিশুদের ৭ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার, ১৬ জুন সকালে বেপারীপাড়া এতিমখানায় (বালক) ক্রিকেট প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব উল আলম খাসনবীশ, সাবেক ক্রিকেটার ও কোচ নির্মল চন্দ্র ভৌমিক।
সরকারি শিশু পরিবার আয়োজিত ৭ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ দিবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা সহকারী ক্রিকেট কোচ মো. ইসলাম খান।
প্রতিভা অন্বেষণে সরকারি শিশু পরিবারের বালক ও বালিকা থেকে ১১৩ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছে।
