মির্জাপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় সাফিউল ইসলাম শাকিল (২৩) নামে এক যুবককে হত্যা তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার, ৩১ জানুয়ারি দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী খামারপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢালু থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাকিল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দেওডোবা গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কম্ফিট অ্যান্ড কম্পোজিট মিল এলাকার […]

Continue Reading

টাঙ্গাইল- ১ আসনে স্বতন্ত্র প্রার্থী আজাদের প্রচার গাড়ি থেকে অস্ত্র উদ্ধার

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদের (তালা প্রতীক) নির্বাচনি প্রচারণার গাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। ঘটনার সংশ্লিষ্টতার দায়ে তিনজনকে আটক করা হয়েছে।   বুধবার, ২৮ জানুয়ারি রাত ১১টার দিকে মধুপুর পৌর এলাকার নাগবাড়ী মোড়ে সেনা সদস্যরা প্রার্থীর প্রচারণার একটি গাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার […]

Continue Reading

মির্জাপুরের মিদুল হাসানের সন্ধান প্রায় এক বছরেও মিলেনি

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার পারদিঘী আশরাফুল উলুম মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র মিদুল হাসান (১৪) প্রায় এক বছর পূর্বে হারিয়ে গেলেও আজ পর্যন্ত তার কোন সন্ধান মিলেনি।   জানা যায়, মিদুল হাসান প্রবাসী আমিরুল ইসলাম-এর পুত্র। ঠিকানা: গ্রাম- হাট ফতেপুর, ডাকঘর- থলপাড়া, উপজেলা- মির্জাপুর, জেলা- টাঙ্গাইল। তার উচ্চতা- ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, চুল- […]

Continue Reading

টাঙ্গাইল-২ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে হাতপাখার প্রার্থীকে জরিমানা

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।   সোমবার, ২৬ জানুয়ারি সকালে ভূঞাপুর উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে হাতপাখা প্রতীকের একটি নির্বাচনী সমাবেশ চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন […]

Continue Reading

টাঙ্গাইল-৮ সখীপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্না, স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

সখীপুর প্রতিনিধি: সখীপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্নার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, রান্না করা খাবার মাদরাসা ও এতিমখানায় বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।   মঙ্গলবার, ২৭ জানুয়ারি দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন্নাহার শীলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা […]

Continue Reading

বাসাইলে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় এক বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নিজ ঘর থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন বাসাইলের গোসাখালি গ্রামের ঠান্ডু মিয়া (৭৫) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৭০)।   নিহতদের স্বজনরা জানান, দুই দিন আগে বোরো ধান আবাদে কাজ করার জন্য কয়েকজন দিনমজুর আনা হয়। তারা নিহত […]

Continue Reading

টাঙ্গাইলে হাসপাতালে নারীদের ওয়াশরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশ রুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে রায়হান কবির ইমন নামে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার, ২৬ জানুয়ারি বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালে অভিযুক্ত ইমনকে শনাক্ত করেন হাসপাতালের শিক্ষার্থীরা। পরে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকসহ ইমনকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ, […]

Continue Reading

মির্জাপুর পৌর কাঁচা বাজারের বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে: অতিষ্ঠ পৌরবাসী

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর পৌরসভার কাঁচাবাজারের মাংসের দোকানের বর্জ্যে শহরজুড়ে দূষণ ছড়াচ্ছে। জবাই করা গরু, ছাগল ও মুরগির বর্জ্যের পচা দুর্গন্ধ পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি করছে। এই দুর্গন্ধে মির্জাপুর বাজারের সাধারণ ব্যবসায়ী এবং মূল শহরে বসবাসকারী পৌরবাসী এখন অতিষ্ঠ।   জানা গেছে, নয়টি ওয়ার্ড নিয়ে মির্জাপুর পৌরসভা গঠিত। কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসসহ পৌরসভার মূল শহরের অবস্থান হলো দুই […]

Continue Reading

মধুপুরে শাশুড়ি হত্যার ২০ বছর পর জামাইয়ের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: মধুপুরে শাশুড়ি হত্যা মামলায় প্রায় ২০ বছর পর মেয়ের জামাই রেজাউর রহমান দুলুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন আদালত।   রোববার, ১৮ জানুয়ারি দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জেলা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন। […]

Continue Reading

বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার, ১৭ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে মিলন (২৪) এবং বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে আরফান খান […]

Continue Reading