কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযানে জরিমানা ৪ লাখ টাকা

অপরাধ আইন আদালত কালিহাতী দুর্নীতি পরিবেশ

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় বালু মহালে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার, ১৫ আগস্ট দুপুরে উপজেলার সল্লা ও গোহালিয়াবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধন-২০২৩) অনুযায়ী তিনটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও আইনবহির্ভূত বালু ঘাট পরিচালনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *