টাঙ্গাইলে কোরবানির জন্য চাহিদার তুলনায় প্রায় ৪০ হাজার পশু বেশি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে খামারি ও গৃহস্থরা পশুর যত্ন-পরিচর্যা বাড়ানোর কারনে এবার জেলায় চাহিদার চেয়ে ৩৯ হাজার ৯৮৩টি বেশি পশু পালন করা হয়েছে বলে জানা গেছে। এদিকে পশুর দাম নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। তবে ভারতীয় গরু প্রবেশ না করলে গরুর দাম ভালো পাবেন বলে খামারিদের আশা।   জানা গেছে, গবাদি পশুগুলোকে খাওয়ানো […]

Continue Reading

টাঙ্গাইলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরে বেবিস্ট্যান্ড কাঁচা বাজারে দোকানের অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বেসরকারী সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিসের (এসএসএস) সহায়তায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।   সোমবার, ১৮ মে সকালে এসএসএস কাগমারী শাখায় আয়োজিত অনুষ্ঠানে তিনজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজমুল হোসেনকে ২০ […]

Continue Reading

টাঙ্গাইলে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনকল্পে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ১৭ মে বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, টাঙ্গাইলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।   টাঙ্গাইলের জেলা প্রশাসক […]

Continue Reading

বাসাইলে কৃষি উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধিতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি: বাসাইলে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ১৭ মে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।   উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে […]

Continue Reading

নাগরপুর চৌহালী সড়ক চলাচলের অনুপযোগী, জনদূর্ভোগ চরমে!

নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলা সদর বাজারে প্রবেশের প্রধান সড়ক নাগরপুর-চৌহালী রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ন এ সড়কে খানাখন্দ আর বড়বড় গর্ত থাকায় সদর বাজারে প্রবেশকারী হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। প্রতিদিন এসব সড়কে ছোট বড় যানবাহন উল্টে দূর্ঘটনার কবলে পড়ে। বিশেষ করে একটু বৃষ্টি হলেই নাগরপুর সোনালী ব্যাংক রোড থেকে চৌহালী সড়কের […]

Continue Reading

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার, ১৭ মে দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।   স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে তাদের মা সন্তান প্রসব […]

Continue Reading

‎মাভাবিপ্রবিতে নতুন ভিসি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম যোগদান করেছেন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কর্মক্ষেত্রে যোগদান করেছেন।   শনিবার, ১৬ মে সকাল ১১ টায় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছেন। প্রথমে ক্যাম্পাসস্থ মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং মাজার জিয়ারত করে পরিদর্শন […]

Continue Reading

টাঙ্গাইলে ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস পালিত হয়েছে। শনিবার, ১৬ মে সকালে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।   মানববন্ধনে বক্তব্য রাখেন, মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন […]

Continue Reading

টাঙ্গাইলে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৬ মে সকালে টাঙ্গাইল ল’ কলেজ মিলনায়তনে সুজন-সুশাসনের জন্য নাগরিক টাঙ্গাইল জেলা কমিটির এই বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়।   সুজন টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ এর সভাপতিত্বে জেলা কমিটির সম্পাদক অধ্যাপক […]

Continue Reading

নাগরপুরে অবৈধ বালু তোলায় ৪ জনের কারাদণ্ড

নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।   শুক্রবার, ১৫ মে রাতে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এবং এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর আরও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত […]

Continue Reading