টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইল সদর দুর্ঘটনা শোক সংবাদ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার, ১৭ মে দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।

 

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে তাদের মা সন্তান প্রসব করেছেন। রোববার সকাল থেকে দুই ভাই নিখোঁজ ছিল। দুপুরের দিকে মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আলী আকবর বলেন, হাসপাতাল থেকে নিহতদের মরদেহ বাড়িতে এসেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *