টাঙ্গাইলে আইইবির কার্যক্রম গতিশীলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের পেশাজীবী প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের টাঙ্গাইল সাব-সেন্টারের কার্যক্রমে গতিশীলতা আনয়নে জেলার প্রকৌশলীদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল এলজিইডি ভবনের কামরুল হাসান সিদ্দিক অডিটরিয়ামে বৃহস্পতিবার, ৪ জুন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আইইবির অন্যতম ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) খান মঞ্জুর মোর্শেদ।   মতবিনিময় সভায় বিশেষ […]

Continue Reading

ভূঞাপুর ও গোপালপুর উপজেলার দুই গ্রামবাসীর সংঘর্ষ: নিহত ১

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে পূর্ব বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন গ্রামবাসী।   বৃহস্পতিবার, ৪ জুন বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কালাম তালুকদার ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে।   পুলিশ […]

Continue Reading

ঘাটাইলের পাকুটিয়া হাটে চামড়ার স্তূপ: নেই ক্রেতা

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী পাকুটিয়া চামড়ার হাটে কোরবানির ঈদ মৌসুমে বিপুল পরিমাণ চামড়া উঠলেও বেচাকেনা প্রায় স্থবির হয়ে পড়েছে ক্রেতা সংকটে। এতে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের শঙ্কায় পড়েছেন।   সরেজমিনে দেখা যায়, হাটে সারি সারি চামড়ার স্তুপ সাজিয়ে রাখা হয়েছে। টাঙ্গাইল ছাড়াও ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার ব্যবসায়ীরা এখানে চামড়া […]

Continue Reading

কালিহাতীতে অরক্ষিত বিদ্যুৎ খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫টি গরুর মৃত্যু

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের চকে অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরু মারা গেছে।   বুধবার, ৩ জুন সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা জানা যায়, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে স্থাপিত ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে মাঠে ঘাস খেতে যাওয়া গরুগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। […]

Continue Reading

মির্জাপুরের প্রবাসীর টাকা ফেরত ও সন্তানের পিতৃত্ব দাবিতে স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: মির্জাপুর উপজেলার প্রবাসী স্বামীর ৩৭ লাখ টাকা আত্মসাত করে প্রতারণার মাধ্যমে নিজের স্বামীকে তালাক দেয়ার অভিযোগ উঠেছে হালিমা বেগমের বিরুদ্ধে। একই সাথে নিজের সন্তানদের পিতার পরিচয় অস্বীকার করছে হালিমা বেগম। এ ঘটনার প্রতিকার চেয়ে ভূক্তভোগী মোঃ ফারুক এক সংবাদ সম্মেলন করেছেন।   বুধবার, ৩ জুন দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ বিষয়ে এক সংবাদ […]

Continue Reading

টাঙ্গাইল চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন, ব্যবসায়ীরা আনন্দিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের নির্বাচন দীর্ঘ তিন দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২ জুন টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।   চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী ‘এ’ ও ‘বি’—উভয় শ্রেণি থেকে নির্বাচিত ৩০ জন পরিচালকের মধ্য থেকে সভাপতি […]

Continue Reading

টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযানে দুই কাউন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। টাঙ্গাইলে বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।   সোমবার, ১ জুন সকালে নতুন বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিবুল ইসলাম শুভর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।   […]

Continue Reading

গোপালপুরের তিন যুবককে রাশিয়ায় যুদ্ধে পাঠানোর আশঙ্কা!

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের তিন যুবক সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনা এবং উন্নত জীবনের আশায় গত ৭ মে রাশিয়ায় পাড়ি জমান; কিন্তু সেখানে পৌঁছার পর তাদের জোরপূর্বক সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।   বৃহস্পতিবার, ২৮ মে ঈদের রাতে কৌশলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তারা জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা না হলে […]

Continue Reading

ঘাটাইলে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধি: খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত হলো ব্যতিক্রমধর্মী এক প্রীতি ফুটবল ম্যাচ। “মাদক মুক্ত সমাজ চাই, খেলাধুলার বিকল্প নাই” খেলবে যুবক, হাসবে দেশ— মাদকমুক্ত হোক বাংলাদেশ, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” – এই শ্লোগানকে সামনে রেখে ঘাটাইল উপজেলার ঘাটাইল পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে প্রীতি […]

Continue Reading

মির্জাপুরে প্রেমের টানে ছুটে এসেছেন চীনা যুবক!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এসেছেন চীনা নাগরিক ওয়াং ইউলাই (৩২)। উদ্দেশ্য প্রিয়তমা আনিকা আক্তারকে (২০) বিয়ে করে নতুন জীবন শুরু করা।   গত শনিবার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়ার বাসিন্দা আলী হোসেনের মেয়ে আনিকা আক্তারের প্রেমের টানে ছুটে আসেন ওয়াং ইউলাই। তিনি চীনের রাংগুই প্রদেশের বাসিন্দা এবং পেশায় […]

Continue Reading