টাঙ্গাইল জেলা কারাগারে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিদের কেউ ফগ মেশিন কাঁধে নিয়ে মশা মারছে, কেউ কাস্তে হাতে আঙিনা পরিষ্কার করছে। শুধু বন্দিরাই নয় কারাগারের কর্মকর্তা, তাদের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।   মঙ্গলবার, ৮ জুলাই সকালে জেলা কারাগারে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা কারাগারের জেল […]

Continue Reading

টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: ভূঞাপুরে সাবেক কাউন্সিলর ছালেহা বেগমের বাড়িতে মাদকবিরোধী অভিযানের নামে সাড়ে ৮ লাখ টাকা লুটের অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।   মঙ্গলবার, ৮ জুলাই সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের সাময়িক […]

Continue Reading

টাঙ্গাইলে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমশিখা প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও মোমশিখা প্রজ্বলন করেছে জেলা ছাত্র ফেডারেশন। সোমবার, ৭ জুলাই সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনারে টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের আয়োজনে এ সময় মোমশিখা প্রজ্বলন করা হয়। অনুষ্ঠান থেকে শহিদদের হত্যার বিচারের পাশাপাশি বৈষম্যহীন দেশ গঠনের দাবি উঠে আসে। এতে বক্তব্য রাখেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ […]

Continue Reading

কালিহাতীতে অবঃ সেনা সদস্যের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানিতে সংবাদ সম্মেলন

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে অবঃ সেনা সদস্য মো. আনিসুর রহমানের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সোমবার, ৭ জুলাই সকালে উপজেলার পটল বাজার প্রাঙ্গনে এ সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়।   সংবাদ সম্মেলনে দুর্গাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি আয়শা সিদ্দিকা স্বপ্না লিখিত বক্তব্যে বলেন, মো. আনিসুর রহমান অবঃ সেনা সদস্য, ১নং দূর্গাপুর ইউনিয়নের […]

Continue Reading

টাঙ্গাইল মিনি স্টেডিয়াম ইউপি চেয়ারম্যান ফারুকের নামে নামকরণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ২০১৩ সালে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নিহত টাঙ্গাইল সদরের বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারকের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।   সোমবার, ৭ জুলাই সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি ও দ্যাইনা ইউনিয়নের জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে দাইনা ইউনিয়নের […]

Continue Reading

ধনবাড়িতে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

ধনবাড়ি প্রতিনিধি: ধনবাড়িতে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার, ৭ জুলাই দুপুরে বাঘিল এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।   ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী বাসের সঙ্গে মধুপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি […]

Continue Reading

টাঙ্গাইল পৌর এলাকায় জনগুরুত্বপূর্ণ দুটি সড়কের সংস্কার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর এলাকার বেবীস্ট্যান্ড হতে শুরু হয়ে বটতলা পর্যন্ত ১৫৪০ মিটার দৈর্ঘ্য ও বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে শুরু হয়ে স্টেডিয়াম ব্রীজ পর্যন্ত ৫৪০ মিটার দৈর্ঘ্য দু’টি জনগুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।   সোমবার, ৭ জুলাই সকালে জনগুরুত্বপূর্ণ দুটি সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। […]

Continue Reading

টাঙ্গাইলে ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা বৃদ্ধিতে গলফ প্রশিক্ষণ

ক্রীড়া প্রতিবেদক: টাঙ্গাইলে ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতায় গলফ প্রশিক্ষণ ও স্কাইবাই এর পক্ষ থেকে টাঙ্গাইলের উদীয়মান ক্রিকেটারদের জন্য ৫০টি ক্রিকেট বল উপহার প্রদান করা হয়েছে।   রবিবার, ৬ জুলাই টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রিকেটে পাওয়ার হিটিং জন্য গলফ প্রশিক্ষণ ব্যবস্থার উদ্বোধন ও ৫০টি ক্রিকেট বল জেলা ক্রীড়া সংস্থার কাছে তুলে দিয়েছেন […]

Continue Reading

কালিহাতীতে ওজনে কম ও অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা ২৬ হাজার টাকা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে মিষ্টির দোকানসহ পাঁচটি দোকানে অভিযান চালিয়ে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।   রবিবার, ৬ জুলাই দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে ইউএনও খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা যায়, কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে অভিযান পরিচালনা […]

Continue Reading

ভূঞাপুরে মাদকবিরোধী অভিযানের সময় অর্থ লুটের অভিযোগ: তদন্ত কমিটি গঠন

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানের নামে সাবেক কাউন্সিলর ছালেহা বেগমের বাড়ি থেকে সাড়ে ৮ লাখ টাকা লুটের অভিযোগ করেছেন। এ নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা-পরিচালক, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ করেন সাবেক কাউন্সিলর ছালেহা বেগম।   অভিযোগে তিনি […]

Continue Reading