ধনবাড়িতে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

দুর্ঘটনা ধনবাড়ী শোক সংবাদ

ধনবাড়ি প্রতিনিধি: ধনবাড়িতে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার, ৭ জুলাই দুপুরে বাঘিল এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী বাসের সঙ্গে মধুপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির একজন নিহত হন। আহতদের ধনবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এসময় আরো দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করলেও বাসের চালক পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *