
কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার, ৮ আগস্ট সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল র্যালী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠান উপভোগ, উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি অনুদান প্রদান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে প্রমুখ।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
