টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে অভিযানে আটক ১১

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ। এ সময় মাদক সেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, কান্দাপাড়া এলাকায় মাদককারবারি ও মাদকসেবীদের আনাগোনা রয়েছে। সেখানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাকিব হাসান বলেন, কান্দাপাড়া মাদকের একটি আখড়া হিসেবে পরিচিত। মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *