মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

পরিবেশ প্রতিষ্ঠান মধুপুর শিক্ষা সংগঠন সেমিনার

মধুপুর প্রতিনিধি: মধুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উপজেলা শাখা এ সভার আয়োজন করে।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা ও কমিশনার গার্ল গাইডস রেবেকা সুলতানা। স্থানীয় কমিশনার সালমা আফরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কমিশনার (গার্ল গাইডস) জেসমিন, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাবুল হাসান, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আউয়াল খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহামদ ও সহকারী শিক্ষিকা শহিদা।

সভায় বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণ তৈরিতে ‘হলদে পাখি’ কার্যক্রম অত্যন্ত কার্যকর। প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই কার্যক্রম প্রতিটি স্কুলে বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *