টাঙ্গাইলে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন

উৎসব কৃষি টাঙ্গাইল সদর পরিবেশ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার, ১৮ জুন সকালে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মেলার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শোয়েব মাহমুদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আকতার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলার স্টলগুলোতে বিষমুক্ত আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা, নারিকেলসহ বিভিন্ন ফল রয়েছে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *