মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলমবিরতি পালিত

অর্থনীতি প্রতিষ্ঠান মধুপুর

মধুপুর প্রতিনিধি: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে মধুপুরে ইসলামী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি ১ ঘন্টা কলমবিরতির আহবান করেন গ্রাহক ফোরাম। এসময় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে স্বতঃস্ফূর্তভাবে ব্যাংকে পালিত হয়েছে ১ ঘণ্টার কলম বিরতি কর্মসূচি।

 

বৃহস্পতিবার, ৪ জুন সকাল ৯ টায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার পর ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীদের কলমবিরতি কর্মসূচি পালন করতে দেখা গেছে।

ইসলামী ব্যাংক মধুপুর শাখা ব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকদের দাবিতে তাদের আমানতকৃত সম্পদের সুরক্ষার জন্য তারা যে দাবি উপস্থাপন করেছেন, তাদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে আমরা সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত কলমবিরতি পালন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *