কালিহাতীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক!

অপরাধ আইন আদালত কালিহাতী দুর্ঘটনা স্বাস্থ্য

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার ১০ মে বিকালে কালিহাতী পৌরসভার কর্মকার পাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি পাশের একটি ভাড়া ঘরে একটি গামছা আনতে গেলে ঘরে অবস্থানরত এক ব্যক্তি তাকে একা পেয়ে সুযোগ নেয় এবং অনৈতিকভাবে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

এ সময় শিশুটি ডাকচিৎকার করে এবং এক পর্যায়ে কোনোমতে নিজেকে রক্ষা করে দৌড়ে নিজ বাড়িতে ফিরে যায়। বাড়ি ফিরে এ বিষয়টি তার মাকে জানায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওই ব্যক্তিকে ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার কথা স্বীকার করেন।

আটককৃত ব্যক্তি চন্দনাথ সাহা (৬৩) ধনবাড়ী উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা। সে প্রায় দুই বছর ধরে কালিহাতী পৌরসভার কর্মকার পাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, ভিকটিমের পরিচয় ও পারিবারিক তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযুক্ত চন্দনাথ সাহার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পরে সন্ধ্যায় আসামিকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে ওই শিশুকে হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *