মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

কৃষি পরিবেশ মধুপুর মানববন্ধন লাইফ স্টাইল

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষার্থে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১৯ এপ্রিল সকালে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের শোলাকুড়ী উচ্চবিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শোলাকুড়ী এলাকার সচেতন নাগরিক কমিটির ব্যানারে শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বন বিভাগ ও সরকার শালবন রক্ষার নামে যে কর্মসূচি গ্রহণ করেছে তা আদৌ কি বন রক্ষায় সুফল বয়ে আনবে? বরং এ কর্মসূচির নামে সরকারের কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে।

সামাজিক বনায়নের নামে কোন বন হতে পারে না। বন কখনো সামাজিক হয় না। এটা বন ধ্বংসের আরো কঠিন একটি ষড়যন্ত্র। দ্রুত সময়ের মধ্যে বন ধ্বংস বন্ধ না করলে পরে আরো কঠিন কর্মসূচির মাধ্যমে বনভক্ষকদের মুখোশ প্রকাশ্যে উন্মুক্ত করা হবে বলেও জানান বক্তৃতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মানববন্ধন কর্মসূচির সমন্বয়ক সাংবাদিক জোবায়ে আহসান, পরিবেশকর্মী ও লেখক রাতুল মুন্সি, শোলাকুড়ী ডিগ্রি কলেজের শিক্ষক বকুল হোসেন, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দস আলী, সহকারী প্রধান শিক্ষক সোহেল আরমান, অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাতুল মুন্সি।

এতে এলাকার সাধারণ জনগণ, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *