টাঙ্গাইলে প্রেসক্লাবে জেলা জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইল সদর নির্বাচন মিডিয়া রাজনীতি সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রেসক্লাবে জেলা জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী জনসভায় অংশ নিতে টাঙ্গাইল আসবেন।

সোমবার, ২ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইলে প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের টাঙ্গাইল জেলা শাখা এ তথ্য জানায়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির বুধবার, ৪ ফেব্রুয়ারি টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন।

 

টাঙ্গাইল-৫ (সদর) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এ সমাবেশ টাঙ্গাইলে নতুন এক ইতিহাসের সৃষ্টি করবে। আমরা আশা করছি, জামায়াতের ইসলামীর লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন। এর বাইরেও ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহীন মিঞা প্রমুখ।

এছাড়া, সংবাদ সম্মেলনে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *