ভূঞাপুরে আলোচিত মিথ্যা মামলায় দুই সাংবাদিকের জামিন লাভ

অপরাধ আইন আদালত ভূঞাপুর মিডিয়া সংগঠন

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে আলোচিত মিথ্যা মামলায় তিন আইনজীবীর নেতৃত্বে কয়েকজন আইনজীবীর আইনি লড়াইয়ে জামিন পেয়েছেন কারাগারে থাকা দুই সাংবাদিক হাদী চকদার ও আরিফুজ্জামান তপু।

 

‎বৃহস্পতিবার, ১৯ নভেম্বর টাঙ্গাইলের নিম্ন আদালতে তাঁদের পক্ষে জামিন আবেদন পরিচালনা করেন অ্যাডভোকেট করিম মিয়া, অ্যাডভোকেট মইদুল ইসলাম ও অ্যাডভোকেট রেহবুব মতিন ইফাদ সহ আরও কয়েকজন আইনজীবী।

‎
‎শুনানি শেষে বিজ্ঞ আদালত ওই দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেন। পরদিন শুক্রবার সকালে জামিন আদেশ কার্যকর হলে তাঁরা কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান।
‎
‎জামিনে মুক্তি পাওয়া দুই সাংবাদিক হলেন চ্যানেল এস টেলিভিশনের ভূঞাপুর প্রতিনিধি হাদী চকদার এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ডিজিটাল বিভাগের সংবাদদাতা আরিফুজ্জামান তপু।
‎
‎জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে মাহিন নামের এক ব্যক্তি ভূঞাপুর থানায় সাংবাদিক হাদী চকদার ও আরিফুজ্জামান তপুসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। ভূঞাপুর থানার মামলা নম্বর ০৯ এবং জিআর মামলা নম্বর ১৩৫/২০২৬। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪২, ৩৬৫, ৩৮৪, ৩৮৬, ৩৮৯ ও ৩৪ ধারায় রুজু করা হয়। ‎মামলা দায়েরের পর দুই সাংবাদিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
‎
‎সাংবাদিকদের দাবি, একটি বিয়ের অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাহিনসহ কয়েকজনের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ডের (অনলাইনে পর্নোগ্রাফির মাধ্যমে অবৈধ ডলার আয়) বিষয়ে তাঁরা তথ্য পান। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনে সন্দেহজনক ছবি ও তথ্য দেখতে পান তাঁরা। এসব বিষয় অনুসন্ধান এবং ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করেই তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন ওই দুই সাংবাদিক।
‎
‎তবে মামলার অভিযোগ ও সাংবাদিকদের পাল্টা দাবির বিষয়ে এখনো আদালতে চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বিচারাধীন অবস্থায় রয়েছে।
‎
‎গত বৃহস্পতিবার টাঙ্গাইলের নিম্ন আদালতে তাঁদের পক্ষে জামিনের আবেদন পরিচালনা করেন অ্যাডভোকেট করিম মিয়া, অ্যাডভোকেট মইদুল ইসলাম ও অ্যাডভোকেট রেহবুব মতিন ইফাদসহ আরও কয়েকজন আইনজীবী। বিকেলে শুনানি শেষে বিজ্ঞ আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করে মুক্তির আদেশ দেন। পরদিন শুক্রবার সকালে আদালতের এ জামিন আদেশ কার্যকর হলে তাঁরা কারামুক্ত হন।
‎
‎কারামুক্তির পর বর্তমানে দুই সাংবাদিক নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। তাঁরা জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই নিজেদের নির্দোষ প্রমাণ করতে চান। তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *