টাঙ্গাইলে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

অর্থনীতি টাঙ্গাইল সদর প্রতিষ্ঠান সংগঠন সেমিনার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক সম্ভাবনা বিকাশের লক্ষ্যে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ শীর্ষক এক বিশেষ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ২০ নভেম্বর বিকেলে টাঙ্গাইলের বিসিক শিল্পনগরী প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো। বিসিকের ঢাকার আঞ্চলিক পরিচালক মানছুরুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাসিব টাঙ্গাইলের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভাইস প্রেসিডেন্ট নুরুল আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক মেরাজ উদ্দিন, টাঙ্গাইল জেলা রেস্তোরাঁ ও মিষ্টান্ন ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন ঘোষ প্রমুখ।

বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের ভূমিকার প্রশংসনীয়। তাঁদের ব্যবসায়িক অগ্রযাত্রার বাধা দূর করতে বিসিকের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও কারিগরি সহায়তা করা হয়।

সেমিনারে নারী উদ্যোক্তাদের বর্তমান চ্যালেঞ্জ, পণ্যের মানোন্নয়ন, বিপণন ব্যবস্থা এবং সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ সুবিধার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয় টাঙ্গাইলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *