মির্জাপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

অপরাধ আইন আদালত মির্জাপুর শিক্ষা

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ প্রাইভেট শিক্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

 

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়ার্শি ইউনিয়নের মৈশামুড়া বাজারের একটি স্টেশনারি দোকানের পড়ানোর কক্ষে এ ঘটনা ঘটে।

 

গ্রেফতারকৃত শিক্ষকের নাম মো. শামসুল আলম সবুজ। তার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পুটিয়াজানি গ্রামে। তার বাবার নাম মো. সিয়াম মিয়া। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শিশুর মা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।

শিশুর পরিবার এবং তার সহপাঠীরা জানায়, তারা কয়েকজন মিলে অভিযুক্ত প্রাইভেট শিক্ষকের দোকানের একটি রুমে পড়তো। বুধবার বিকেলে ভুক্তভোগী ছাত্রী পড়তে আসে। সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়িতে না ফিরায় শিশুর মা ও পরিবার মেয়েকে নিতে দোকানে আসেন। এসে দেখেন দোকানের সার্টার বন্ধ এবং ভেতরে আলো জ্বলছে। পরে লোকজনকে সঙ্গে তিনি ভিতরে ঢুকে দেখেন তার মেয়ে বিবস্ত্র অবস্থায় কান্নাকাটি করছে।

পরে মায়ের চিৎকারে আরও লোকজন ছুটে এসে প্রাইভেট শিক্ষককে আটক করে গণধোলাই দেয়। তারা মির্জাপুর থানা পুলিশকে খবর দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার কবল থেকে ধর্ষক শামসুল আলম সবুজকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই আবু রায়হান বলেন, শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *