মধুপুর প্রেসক্লাবের ভবন নির্মাণে মন্ত্রীর ২ লক্ষ টাকার চেক প্রদান

অর্থনীতি পরিবেশ প্রতিষ্ঠান মধুপুর মিডিয়া

তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের ভবন নির্মাণকাজের জন্য ২ লাখ টাকা অনুদান দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি।

বুধবার, ২১ অক্টোবর দুপুরে তিনি মধুপুর প্রেসক্লাবের ভবন নির্মাণকাজে সহায়তা হিসেবে এ অনুদান প্রদান করেন।

 

মধুপুর প্রেসক্লাবের ভবন নির্মাণে মন্ত্রীর এ সহযোগিতাকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্লাবের সদস্যরা। তাঁদের প্রত্যাশা, এ অনুদান প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ড পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।

এদিকে, ভবন নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদান করায় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মধুপুর প্রেসক্লাব। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্য কামনা করেছেন ক্লাবের সদস্যরা।

উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন ও ও বিএনপি’র অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *