
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বিশাল জব ফেয়ার বা চাকরি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জেলা প্রশাসক, টাঙ্গাইলের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জনসেবা চত্ত্বরে এ মেলার আয়োজন করা হবে।
জানা গেছে, জেলার শীর্ষস্থানীয় এনজিও, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরি মেলার আয়োজন করা হচ্ছে।
মেলায় অংশগ্রহণকারী প্রার্থীদের তাৎক্ষণিক ইন্টারভিউ নেওয়া হবে এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ দেওয়ার সুযোগ থাকবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব প্রার্থীর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শেষ হয়ে গেছে, তারাও এ চাকরি মেলায় অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও চাকরির সুযোগ রাখা হয়েছে।
চাকরি মেলায় অংশ নিতে প্রার্থীকে যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে:-
১) প্রার্থীকে অবশ্যই টাঙ্গাইলের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) NID অথবা জন্ম সনদ সঙ্গে আনতে হবে।
৩) এসএসসি পাস থেকে মাস্টার্স পাস, সবার জন্যই যোগ্যতা অনুযায়ী চাকুরীর সুযোগ থাকবে।
৪) পূর্ণাঙ্গ সিভি আনতে হবে।
৫) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ সাথে রাখতে হবে। মূল সনদের এক/একাধিক ফটোকপি সাথে আনতে হবে।
৬) পাসপোর্ট সাইজ ছবি আনতে হবে।
৭) সরকারি চাকরির বয়স শেষ এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
৮) ০১/০৯/২০২৬ তারিখ সকাল ১০টা হতে দিনব্যাপী এই ইন্টারভিউ নেয়া হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
৯) শতভাগ স্বচ্ছতার সাথে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
১০) যে কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১১) জেলা প্রশাসক-এর কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে Job Fair টি অনুষ্ঠিত হবে।
১২) জনসেবা চত্বরে প্রবেশপথের দু’পাশে রেজিস্ট্রেশন বুথ থাকবে সবার রেজিস্ট্রেশনের জন্য। রেজিস্ট্রেশন করতে কোন ফি লাগবে না।
১৩) চাকরির সুযোগ টাঙ্গাইলের ভেতরে এবং টাঙ্গাইলের বাইরেও থাকবে।
চাকরি প্রত্যাশীদের উদ্দেশে আয়োজকদের আহ্বানে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে নির্ধারিত সময়ে চাকরি মেলায় উপস্থিত হয়ে নিজের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করুন।
