গণতান্ত্রিক-বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল সদর প্রতিষ্ঠান রাজনীতি সেমিনার

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে, লালন করে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন; তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আগামীর বাংলাদেশ নিয়ে তাদের যে স্বপ্ন ছিল, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার তা আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই।

 

বৃহস্পতিবার, ১৬ জুলাই দুপুরে জুলাই দিবসে টাঙ্গাইলে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু বলেন, ‌‘প্রধানমন্ত্রী জাতিকে ঐক্যবদ্ধভাবে পথ চলার কথা বলেছেন। জুলাই সনদের প্রত্যেকটি ওয়ার্ড উনি বাস্তবায়ন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এরইমধ্যে অনেকগুলো বিচার সম্পন্ন হয়েছে এবং চলমান রয়েছে। এই বিচার ধারাবাহিকভাবে চলবে।’

এর আগে সকালে জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সভায় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত, জেলা বিএনপির সাবেক সদস্য সচির মাহমুদুল হক সানু প্রমুখ।

এ সময় জুলাই বিপ্লবে নিহতের পরিবার, আহত বীরযোদ্ধা, ছাত্র-জনতাসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *