মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

অর্থনীতি পরিবেশ প্রতিষ্ঠান মধুপুর মিডিয়া

মধুপুর প্রতিনিধি: মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের ৮৭ কোটি ৩৪ লক্ষ ৫৯ হাজার ৩০২ টাকা ৭৬  পয়সার প্রস্তাবিত বাজেট  পৌরসভার সভাকক্ষে  ঘোষণা করা হয়েছে। এ বাজেটে  ১৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭ শত ২৮ টাকা ৪৯ পয়সা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে।

 

বুধবার, ২৪ জুন বেলা ১২ টায় পৌরভবনের সভাকক্ষে উপজেলার পৌর প্রশাসক এবং মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন এ বাজেট ঘোষণা করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন- মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না,  জামায়াতের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেদুয়ান উল্লাহ খান, অফিস ও প্রকাশনা সম্পাদক মোঃ  হাফিজুর রহমান, মধুপুর পৌরসভার  ৭ ও ৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত  কাউন্সিলর  সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন,  ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক, ৫ ও ৬ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর রফিকুল ইসলাম ভুইয়া, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শিক্ষা অফিসার মোঃ  শফিকুল ইসলাম খান, ১ ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন , প্রধান হিসাব সহকারী মোঃ শাহিন মিয়াসহ পৌরসভার বিভিন্ন  কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশনে উপস্থিত নাগরিক ও গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *