টাঙ্গাইলে ফার্মেসিতে মোবাইল কোর্ট, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার কুমুদিনী কলেজ রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং সংরক্ষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সোমবার (১৫ জুন) দুপুরে টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিষয়গুলো নিবিড়ভাবে পরিদর্শন করা হয়। এ সময় প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রয় এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

মোবাইল কোর্টে ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারার লঙ্ঘনের দায়ে পৃথক তিনটি মামলায় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নকল, ভেজাল ও অবৈধ ওষুধের বিক্রয়-সংরক্ষণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *