বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আইন আদালত বাসাইল সেমিনার

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ৮ জুন সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

‘অল্প সময়ে, স্বল্প-খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির সহযোগিতায় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পরিচালিত এ প্রকল্পের আওতায় ৬১ টি জেলার মধ্যে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গ্রাম আদালত পরিচালিত হচ্ছে।

২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল— এই সময়ে বাসাইল গ্রাম আদালতে দায়েরকৃত ৬৬৮টি মামলার প্রতিটিই সফলভাবে নিষ্পত্তি ও বাস্তবায়ন করা হয়েছে। শতভাগ সাফল্যের এই যাত্রায় আদায়কৃত ক্ষতিপূরণের পরিমাণ ১ লাখ ৯ হাজার ১০৫ টাকা। এই বিচারিক সেবায় ১২১ জন নারী সরাসরি আবেদনকারী হিসেবে ন্যায়বিচার পেয়েছেন। পাশাপাশি, স্থানীয় পর্যায়ে ১.২৫ লক্ষেরও বেশি নারী-পুরুষকে সচেতনতামূলক কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

প্রকল্পের টাঙ্গাইল সদর উপজেলা সমন্বয়কারী মো. সাখাওয়াত হোসেনের পরিচালনায় কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা ম্যানেজার মো. সাইয়্যেদ আহমেদ, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিকা, বাসাইল উপজেলা সমন্বয়কারী মো. রুহুল আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *