উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্ম জয়ন্তী অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর দিবস শিল্প-সাহিত্য সংগঠন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, টাঙ্গাইল জেলা সংসদের আয়োজনে সত্যেন সেনের ১১৯তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে।

২৮ মার্চ, শনিবার বিকেলে উদীচী জেলা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা, কবিতা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, টাঙ্গাইল জেলা সংসদের সভাপতি অধ্যাপক দেবাশীষ দেবের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক স. ম. আজাদ, উদীচী জেলা কমিটির সহসভাপতি বজলুর রহমান ও কাশীনাথ মজুমদার পিংকু, প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি হেমায়েত হোসেন হিমু ও সাধারণ সম্পাদক ড. আলী রেজা, উদীচী জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম লিজু বাউলা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করে উদীচী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ। নিবেদিত কবিতা পাঠ করেন বাচিকশিল্পী আরিফ আহমেদ। সংগীত পরিবেশন করেন শিল্পী রানী ঘোষ, রীতা রায়, মোস্তাক আহমেদ, গোপন সাহা প্রমুখ। তবলায় ছিলেন বাসুদেব কর্মকার ও লাল মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *