টাঙ্গাইলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি: ৫০ হাজার টাকা জরিমানা

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি ও অবৈধ মজুতের দায়ে ‘রমজান এন্টারপ্রাইজ’ নামের একটি পাইকারি ডিলার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শনিবার, ১৪ মার্চ দুপুরে শহরের থানাপাড়া এলাকায় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আসাদুজ্জামান রোমেল জানান, শহরের একটি পাইকারি তেলের ডিলার পয়েন্টে তল্লাশি চালিয়ে প্রায় ৩ হাজার লিটার ডিজেল অবৈধ মজুত অবস্থায় পাওয়া যায়। এছাড়া সরকার নির্ধারিত প্রতি লিটার ডিজেল ১০৫ টাকার পরিবর্তে ১২০ টাকা এবং ১১৬ টাকার পেট্রোল ১৫০ টাকা দরে বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এই অপরাধে রমজান এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *