টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালিত

ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইল সদর দিবস রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার, ১২ ডিসেম্বর সন্তোষে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

 

সকাল ৯টায় তার মাজারে পরিবার ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: ইমাম হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবু জুবাইর, প্রক্টর প্রফেসর ড. মোঃ ইমাম হোসেন, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. সাজ্জাদ ওয়াহিদ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. এম. মহিউদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর মওলানা ভাসানীর পরিবারের পক্ষে নাতী হাসরত খান ভাসানী ও আজাদ খান ভাসানী শ্রদ্ধাঞ্জলি জানান। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), ভাসানী পরিষদ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও জন্মদিন উপলক্ষে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আগামীতে শোষণ, বৈষম্যহীন ও বাসযোগ্য রাষ্ট্র গঠনের জন্য ভাসানীর আদর্শ করার দাবি জানিয়েছেন তার পরিবার, মুরিদান ও অনুসারীরা।

সকালে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের পর আলোচনা অনুষ্ঠান শুরু করে মওলানা ভাসানী ফাউন্ডেশন। এ সময় মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর এ কে এম মহিউদ্দিন এর সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে সংসদ সদস্যপ্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, সদর থানা বিএনপির সাবেক সভাপতি এম এ হামিদ, জেলা ছাত্রদলের সাবেক ভাবপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *