সখিপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

অপরাধ আইন আদালত শিক্ষা সখিপুর

সখিপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোমিন মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার, ১২ ডিসেম্বর দুপুরে র‌্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে বৃহস্পতিবার মাঝরাতে ঘাটাইলের সাপমারা লখিন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, সখীপুরের ১৪ বছর বয়সি ছাত্রী গত ১৭ নভেম্বর সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে স্কুলছাত্রী জানায়, মোমিন মিয়া তাকে প্রথমে চকলেট দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে শরীরে তরল পদার্থ ছিটিয়ে অসুস্থ করে মোমিন মিয়া বসতবাড়ির কাছের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ঘটনায় মেয়েটির নানি বাদী হয়ে সখীপুর থানায় ২০ নভেম্বর মোমিন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতার মোমিন মিয়াকে সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *