টাঙ্গাইলে হাসপাতালে র‍্যাবের অভিযানে ১৩ দালাল আটকের পর কারাদণ্ড

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ জন দালালকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধনের নেতৃত্বে এ অভিযান চালোনো হয়।

 

র‍্যাব জানায়, আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে অর্থদণ্ড এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ড ও অর্থদণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন, মো. নওশাদ আলম ও নুসরাত জাহান।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন বলেন, টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে আসা রোগীদের প্রলোভন দেখিয়ে শহরের বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে চিকিৎসা শেষে কমিশন নিয়ে থাকেন তারা। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *