
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে র্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামী মিঠুন মিয়াকে (২৬) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে কালিহাতি উপজেলার আলোর দিশারী ক্লিনিকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) লুৎফা বেগম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের (৪ আগস্ট) সকাল ১১ টায় টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজে সামনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর পূর্ব পরিকল্পিতভাবে বেআইনী আগ্নেয়াস্ত্র পিস্তল শর্টগান এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। এতে লাল মিয়া (৩০) নামের এক যুবক আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্থ হয়ে লাল মিয়া বাদী হয়ে গত বছরের (৩১ আগস্ট) টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার আলোর দিশারী ক্লিনিকের সামনে হতে উক্ত মামলার এজাহারভুক্ত ১৭০নং পলাতক আসামী মিঠুন মিয়াকে (২৬) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।
