টাঙ্গাইলে বড় মনিরের বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

অপরাধ টাঙ্গাইল সদর দুর্নীতি মিডিয়া সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাস-কোচ-মিনিবাস মালিক সমিতিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে সাধারণ পরিবহন শ্রমিক ও মালিকদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছেন সমিতির মহাসচিব ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড়মনি। তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য সম্পাদক তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সদস্যরা।

লিখিত বক্তব্যে মালিক সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুর রহমান খান শফিক বলেন, প্রতিদিন আনন্দ ভ্রমণের নামে ৫০ টাকার কুপন বানিয়ে সেই টাকা থেকে ৪০ টাকা ভ্রমণ খরচ দেখিয়ে ১০ টাকা করে তার নিজ পকেটে নিয়েছেন। বিগত ২০১৩ সালের পূর্বে টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতি ও টাঙ্গাইল জেলা লাক্সারি মিনিবাস মালিক সমিতি নামে দুটি আলাদা পৃথক সমিতি শ্রম মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন ছিল। টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির ও আওয়ামী লীগের দলীয় প্রভাবে তার বড় ভাই গোলাম কিবরিয়া ওরফে বড়মনি দু’টি সমিতিকে একত্রিকরণসহ রাজত্ব কায়েম করে।

সর্বশেষ বিগত ২০২২ সালের (২৬ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম গোলাম কিবরিয়া বড় মনি বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব করে অবৈধভাবে নতুন কমিটি গঠন করে দেন। যা আজও বহাল আছে। জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি ছাত্র হত্যা ও একাধিক ধর্ষণ মামলার আসামী।

শফিকুর রহমান খান শফিক বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারির ২৬ তারিখে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম গোলাম কিবরিয়া ওরফে বড়মনি বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব করে অবৈধভাবে নতুন কমিটি গঠন করে দেন। যা আজও বহাল আছে। জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি ছাত্র হত্যা ও একাধিক ধর্ষণ মামলার আসামি।

তিনি আরও বলেন, গত (৪ আগস্ট) বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বড় মনি ছাত্রদের ওপর প্রকাশ্যে গুলি ছুড়েন। যা টাঙ্গাইলবাসীসহ সারাদেশের মানুষ দেখেছেন। আমরা এ দলীয়করণ বাদ দিয়ে একটি গঠনমূলক কমিটি চাই। বড় মনি এবং ওই কমিটির নেতারা মোট ৮১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। আমরা মালিকরা ওই টাকা ফেরত চাই।

এ সময় উপস্থিত ছিলেন জেলার বাস কোচ মিনিবাস মালিক সমিতির সদস্যরা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ অন্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *