শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েলের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের একটি দাবিও পূরণ করেনি। বরং তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। মানহীন কারিকুলামের কারণে গত বছর মাধ্যমিক পর্যায়ে ২৫ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে। এখান থেকে অবশ্যই আমাদের ফিরে আসতে হবে।   শুক্রবার, ৪ জুলাই দুপুরে টাঙ্গাইল শহরের একটি […]

Continue Reading

সখীপুরে রাতে মায়ের মৃত্যু: বাড়িতে লাশ রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় একদিকে মায়ের মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা, অপরদিকে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে হাজির দুই শিক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে দাফনে অংশ নেবে তারাও। উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার এবং সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তার এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বুধবার (২ জুলাই) দিবাগত রাতে মারা […]

Continue Reading

ধনবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের তালা কেটে চুরি: পাঠদানে বিঘ্ন!

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ীর বীরতারার বাজিতপুর দক্ষিণ সরকারী প্রথমিক বিদ্যালয়ে অফিস কক্ষের তালা কেটে আলমিরার তালা ভেঙে প্রজেক্টর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার, ২ জুলাই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।   বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিনা খানম জানান, মঙ্গলবার (১ জুলাই) রাতে সংঘবদ্ধ একটি চোর চক্র বিদ্যালয়ের […]

Continue Reading

মধুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার আত্মহত্যা: মানববন্ধন

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার কেওটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইডেন মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী লুৎফুন্নাহার লাকী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত লুৎফুন্নাহার লাকী মধুপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ মিয়ার বড় মেয়ে। স্বজনদের দাবি, গোপিনাথপুর সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইবনে মাসুদের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। লাকি বিয়ের […]

Continue Reading

কালিহাতীতে পরীক্ষায় নকল সরবরাহের সময় ছাত্রদল নেতা আটক: বহিস্কার

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে এক ছাত্রদল নেতা আটক হয়েছেন। মঙ্গলবার, ১ জুলাই পরীক্ষা চলাকালীন কালিহাতীতে শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে মৃদুল হাসানকে আটক করা হয়।তিনি কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। এছাড়া ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, আটকের […]

Continue Reading

বাজিতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।   মঙ্গলবার, ১ জুলাই দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্থানীয়রা প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মুকুলের অপসারণের দাবিতে এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের এক নারী কর্মীর সঙ্গে প্রধান শিক্ষকের অশোভন আচরণের […]

Continue Reading

মাভাবিপ্রবিতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলে ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েটদের জন্য বৈশ্বিক ক্যারিয়ার সুযোগসমূহ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার, ২৯ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার রুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল নবগঠিত ‘মাভাবিপ্রবি অ্যাকাউন্টিং ক্লাব’। এর মধ্য দিয়েই ক্লাবটির […]

Continue Reading

টাঙ্গাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২৮ জুন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।   সেমিনারে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের চীফ ইন্সট্রাক্টর মাহবুব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের ম্যানেজার সালাউদ্দিন, ডুয়েটের ছাত্র রাশেদুল ইসলাম সিফাত, তুহিন সরকার, ইউনুস আলী, ফরচুন আইডি […]

Continue Reading

সখীপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় বসলেন তিনবোন

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে একসঙ্গে তিনবোন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হওয়া পরীক্ষায় তারা উপজেলার সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছেন।   একসঙ্গে পরীক্ষা দেওয়া তিনবোন হলেন, সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৮) ও […]

Continue Reading

টাঙ্গাইলে প্রথম দিন এইচএসসি পরীক্ষায় তিনশত পরীক্ষার্থী অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩০০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। বৃহস্পতিবার, ২৬ জুন সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্র পরীক্ষা হয়। সকালে জেলা প্রশাসক শরীফা হকসহ সংশ্লিষ্টরা শহরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।   জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ৬৭টি কেন্দ্রের ৪টি ভেন্যুতে পরীক্ষা চলছে। এতে মোট ছাত্র ১৭ হাজার […]

Continue Reading